জ্যোতি বসুর স্পেশ্যাল মেনু অভিষেকের পাতে, শুনলেই জিভে জল

বাম নেতা এবং ডান নেতার রুচিকে মিলিয়ে দিল তিস্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরম। তাই বেশি মশলাদার খাবারের ব্যবস্থা করা হয়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) জন্য। খবার ছিল হালকা। ময়নাগুড়িতে যার বাড়িতে খেলেন তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। তিনি গৃহশিক্ষক। ডায়মন্ড হারবারের সাংসদ খেলেন তো অনেক কিছু। তবে স্পেশ্যাল ডিশ ছিল একটা। তা খেতে বড় ভালোবাসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (JYOTI BASU)।

বাম নেতা এবং ডান নেতার রুচিকে মিলিয়ে দিল তিস্তা। থুড়ি, তিস্তার মাছ। বরোলি মাছ। জলপাইগুড়ি এলেই জ্যোতি বসু খেতে চাইতেন বরোলি মাছ। শনিবার ময়নাগুড়ির দোমহানি বাজারে গিয়ে অভিষেক কবজি ডুবিয়ে খেলেন সেই মাছ। পাতে ছিল ডাল, সবজি, পটল পোস্ত, আড়মাছ, মিষ্টি, টক দই। মাটির পাত্রগুলিতে সাজানো ছিল পদগুলি। ভাত ছিল মাটির থালার ওপরে কলাপাতায়। মাটিতে আসন পেতে বসে গৃহশিক্ষক জীবন রাউৎ-এর বাড়িতে খেলেন অভিষেক। রান্না করেছিলেন গৃহশিক্ষকের দু’ই পুত্র স্বপন ও রাজুর স্ত্রী জয়া এবং রুমা।

অভিষেক এদিন রাউৎ পরিবারের সকলের সঙ্গে বসে খেলেন। রসিয়ে খেলেন বরোলি মাছের ঝোল। দুপুরে রাজনৈতিক নেতার খাওয়া প্রসঙ্গে শিক্ষক জীবন বলেন, তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। তবে অভিষেককে খাইয়ে আপ্লুত। বাঙালি যে খেতে ও খাওয়াতে ভালোবাসে। 

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী