বীরভূম-বোলপুরে গতবারের চেয়ে ভালো ফল হবে, আত্মপ্রত্যয়ী অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড়ে বন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। কিন্তু দলের অন্যতম দাপুটে নেতা গরহাজির থাকলেও বীরভূম ও বোলপুর লোকসভা আসনে ২০১৯ সালের ভোটের চেয়েও ভালো ফল হবে বলে আত্মপ্রত্যয়ী তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ‘তৃণমূল কংগ্রেসে থাকতে হলে নিজেদের মধ্যে লড়াই বন্ধ করতে হবে।’

বুধবার রামপুরহাটে বীরভূম ও বোলপুর লোকসভা আসনে লড়াইয়ের রণকৌশল ঠিক করতে দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, অসিত মাল, অভিজি‍ৎ সিনহারা। দলের নেতাদের উদ্দেশে অভিষেক বলেন, ‘অনুব্রত মণ্ডল ষড়যন্ত্রের শিকার। তিনি যদি বিজেপিতে যোগ দিতেন, তাহলে এতদিন ধরে তিহাড়ে থাকতে হতো না। তিনি নেই। তবুও পঞ্চায়েত ভোটে বীরভূমে ভালো ফল হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটেও দল জেলায় ভালো ফল করেছে। সেই সাফল্য ধরে রাখতে হবে। আগের বারের চেয়ে বেশি ভোটে দলের প্রার্থীদের জেতানোর শপথ নিতে হবে।’

বীরভূমে দলীয় গোষ্ঠীকোন্দল নিয়ে দীর্ঘদিন ধরেই বিব্রত তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যদিও এদিনের বৈঠকে গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বলেন, ‘বীরভূমে কোনও গোষ্ঠীদ্বন্ধ রয়েছে বলে মনে করি না। দলের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিজেপি ও বামেদের অলিখিত জোটকে পরাস্ত করতে হবে।’ দলীয় বৈঠকের পরেই পুজো দিতে তারাপীঠ মন্দিরে যান অভিষেক।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান