Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাদা কাকার পা ধরে টিকিট মিলবে না, বার্তা অভিষেকের

পঞ্চায়েত নির্বাচনে দাদা কাকার পা ধরে নির্বাচনে টিকিট মিলবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তার আগে দলের নেতা কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের (TMC) টিকিট পাওয়া নিয়ে স্পষ্ট নির্দেশ দিলেন তিনি। দাদা কাকার পা ধরে নির্বাচনে টিকিট মিলবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি।

শনিবার রানাঘাটে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রকাশ্য সভা করেন। এদিন বিকেল ৩টে নাগাদ সভামঞ্চে ওঠেন তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের একগুচ্ছ নির্দেশ দেন তিনি। দলের মধ্যে কোনও রকম অনৈতিক কাজ কর্ম বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ব্যক্তি স্বার্থে যারা দলে আছেন তাদেরকে হুঁশিয়ারি দেন অভিষেক। এদিন তিনি বলেন, ‘ব্যক্তি স্বার্থে দল করার চেষ্টা করলে দরজা খোলা আছে, দল ছেড়ে বেড়িয়ে যান।’ এর আগে হলদিয়ার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ২৮ মে আমি হলদিয়ায় গিয়েছিলাম, সেখানে বলেছিলাম কনট্রাক্টরি করুন না হলে পার্টি করুন। এটা শুধু হলদিয়া নয়, গোটা রাজ্যের জন্য। নদিয়া জেলার তাটলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কাজ না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আগামী সোমবারের মধ্যে পার্থ প্রতিম দে নামের ঐ প্রধানকে ইস্তফা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর বার্তা, ‘প্রধানদের নামে অভিযোগ এলে অঞ্চল সভাপতিদেরও ধরা হবে।’

এদিন মতুয়া গড়ে দাঁড়িয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও সরব হন তৃণমূল নেতা। সিএএ নিয়ে তিনি বলেন, আপনারা ভোট দিয়ে মন্ত্রী, বিধায়ক, সাংসদ করেছেন। এখন বলছে নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। সভা থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি।

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত