মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক, ‘সব আসন থেকে প্রার্থী তুলে নেব’

বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের। ৫ বছর দেশের সব মানুষকে বিনামূল্যে দিতে হবে রান্নার গ্যাসের সিলিন্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নামেই কর্মীসভা। সকাল থেকেই ধীরে ধীরে সেই সভা জনসমুদ্রের চেহারা নিচ্ছিল। আর সেই জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে রাজ্যেরশাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দেশের প্রধানমন্ত্রীর দিকে। স্থান – দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি(Kulpi) ব্লকের ঢোলা থানা সংলগ্ন মাঠ। সাফ জানিয়ে দিলেন, ‘বিজেপি(BJP) যদি, সমস্ত দেশে আগামী ৫ বছরের জন্য গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করে তাহলে তৃণমূল কংগ্রেসের তরফে আমি ঘোষণা করে দিয়ে যাচ্ছি, রাজ্যের ৪২টি আসন থেকেই আমাদের প্রার্থী তুলে নেওয়া হবে।’ এখানেই থেমে যাননি অভিষেক। কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়ে দিয়েছেন, ‘আপনারা পারলে ১০০০ টাকার গ্যাস বিনামূল্যে করে দিন। একটি বিজ্ঞপ্তি দিন। আগামী ৫ বছর ১ হাজার টাকার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস সব আসন থেকে প্রার্থী তুলে নেবে।’

এদিনের সভা থেকে বিজেপির দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, ‘পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ১৭টি রাজ্যে বিজেপি সরকার রয়েছে। ক্ষমতা থাকলে বিজেপি সেই সব রাজ্যে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক। এর আগে ১০০ দিনের প্রকল্পে মোদি সরকারকে(Modi Government) শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলাম। ২ সপ্তাহ পরেও কোনও উচ্চবাচ্য নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। এখন বাংলাকে দেখে বিজেপি ভোটের প্রচারে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের দিতে হবে না, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই দিয়ে দেবে। আপনারা শুধু গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার সাহস দেখান। সারা বছর দেখা মেলে না, শুধু ভোটের সময় এসে মিথ্যে কথার ফুলঝুরি। এবারে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। রাজ্যজুড়ে জনতার গর্জন, বাংলার বিরোধীদের করবে বিসর্জন। মোদি যদি শ্বেতপত্র প্রকাশ করে যদি দেখাতে পারে বাংলাকে গত ২ বছরের মধ্যে ১০০ দিনের খাতে ১০ পয়সাও দিয়েছে তাহলে রাজনীতি ছেড়ে দেব।’

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার