আসানসোল থেকে বিজেপিকে ‘ঝেঁটিয়ে বিদায়ে’র বার্তা দিলেন অভিষেক

আসানসোলে অভিষেকের রোড শোতে জনস্রোত বয়ে গেল রাস্তা জুড়ে। আর সেই ভিড় দেখেই বিজেপিকে তীব্র আক্রমণ শানলেন অভিষেক নিজেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে আগামী ১২ এপ্রিল। সেখানে তৃণমূলের(TMC) হয়ে প্রার্থী হয়েছেন বলিউডের বিশিষ্ট অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা(Shatrughna Sinha)। শনিবার সেই শত্রুঘ্নের হয়েই রোড শোতে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন দুপুর ২টো থেকে এই রোড শো হওয়ার কথা ছিল আসানসোল শহরের দ্যা গ্র্যান্ড হোটেলের সামনে থেকে শহরের গির্জা মোড় পর্যন্ত। কিন্তু প্রচন্ড রোদের কারণে সেই রোড শো পিছিয়ে বিকাল ৪টে থেকে করা হয়। আর সেই মিছিল শুরু হতেই আসানসোলের রাস্তা ভাসে মানুষের জনজোয়ারে। ৪ কিমি রাস্তা পার হতে সময় লেগে যায় প্রায় ২ ঘন্টা। এদিনের রোড শোতে অভিষেকের সঙ্গে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনিম সিনহা। রোড শো শেষে অভিষেক বক্তব্যও রাখেন। আর সেখানেই তিনি একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমম করার পাশাপাশি তৃণমূলকে জেতানোর বার্তা দেন। আসানসোল থেকে বিজেপিকে(BJP) ‘ঝেঁটিয়ে বিদায়’ করার ডাকও দেন তিনি। 

এদিন অভিষেক বলেন, ‘অনেক স্বপ্ন দেখিয়ে মোদি ক্ষমতায় এসেছিল। বলেছিল ১৫ লক্ষ টাকা করে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আচ্ছে দিন এসে যাবে। তা কীরকম আচ্ছে দিন দেখছেন। রোজই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। গ্যাসের দাম বাড়ছে। কারোর ব্যাঙ্ক অ্যাকাউণ্টে ১৫ লক্ষ টাকা ঢুকেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা দিয়ে কথা রাখেন। যা যা প্রতিশ্রুতি তৃণমূল দিয়েছে তার সবই পূরণ করা হয়েছে। এবারে আপনারাই বিচার করুন আচ্ছে দিন এসেছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ভাল রেখেছেন। এটা ঠিক তৃণমূল আজ পর্যন্ত আসানসোলে জেতেনি। কিন্তু মনে রাখবেন সর্বশক্তি দিয়ে নেমেও বিজেপি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি। কী বলেছিল মনে আছে? আপকে বার ২০০ পার। ১০০তা আসনও পায়নি। বাংলার মানুষই ওদের আটকে দিয়েছে। এবারেও আটকাবে। বিজেপি এবার আর আসানসোলে জিততে পারবে না। বিধানসভায় হেরেছে এবার লোকসভাতেও হারবে। আসানসোলের আনাচেকানাচে যত ময়লার মতো বিজেপি রয়েছে গিয়েছে আগামী ১২ তারিখ সেই সব জায়গা থেকে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করুন।’

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী