করিমপুর নির্বাচনী জনসভা থেকে দুটো বিয়ে নিয়ে হিরণকে খোঁচা অভিষেকের

'হিরণের বাড়িতে দুটি বউ, আর সোহমের একটাই বউ অর্থাৎ যাঁদের আদর্শ আছে তাঁরা তৃণমূল করে, যাঁদের আদর্শ নেই, তাঁরা বিজেপি করে'

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘হিরণের বাড়িতে দুটি বউ, আর সোহমের একটাই বউ অর্থাৎ যাঁদের আদর্শ আছে তাঁরা তৃণমূল করে, যাঁদের আদর্শ নেই, তাঁরা বিজেপি করে’, করিমপুর নির্বাচনী জনসভা থেকে অভিনেতা তথা শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিতর্কিত বিয়ে নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ আপাতদৃষ্টিতে বিজেপির নেতা-নেত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। পরোক্ষভাবে জানালেন তৃণমূলের নেতা-কর্মীরা চরিত্রবাণ। বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে বাংলায়। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে বাংলার প্রধান রাজনৈতিক দলগুলির। উত্তর থেকে দক্ষিণে প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো পাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূল প্রার্থীরাও নানা অভিনব পন্থায় প্রচার সারছেন।

সোমবার (১৩ এপ্রিল) নদিয়ার করিমপুরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সেখানে তিনি অভিনেতা-বিদায়ী বিধায়ক সোহম চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচার করেছেন। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে সোহম চণ্ডীপুরের বিধায়ক হলেও ছাব্বিশের নির্বাচনে তাঁকে করিমপুর থেকে প্রার্থী করা হয়েছে। আজ করিমপুরের জনসভা থেকে সোহমের হাত ধরে তাঁর জন্যে ভোটের আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাষণের শেষের দিকে তিনি সোহমের হাত ধরে বলেন, ‘আমরা কখনও মেরুদণ্ড বিকিয়ে দিই নি। আমরা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত অন্যায়ের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবো। আমার আপনার সবার প্রার্থী সোহম চক্রবর্তীকে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় অর্থাৎ শেষ দফায় বিপুল ভোটে জয়যুক্ত করুন।’ এরপর তিনি হিরণকে কটাক্ষ করে বলেন, ‘সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। ২০২৪ সালে আমি যখন তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি হই, তখন সোহম ছিল আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। হিরণ চট্টোপাধ্যায়ও ছিল। কিন্তু হিরণ এখন বিয়ে করেছে, তাঁর বাড়িতে দুটো বউ। কিন্তু সোহমের একটাই বউ। অর্থাৎ যাঁদের আদর্শ আছে তাঁরা তৃণমূল করে, যাঁদের আদর্শ নেই তাঁরা বিজেপি করে। আপনি দেখবেন কোনও ভদ্রলোক বিজেপি করেনা। যতসব চোর ছেচ্চর বিজেপি করে।’ অর্থাৎ ভাষণের মাঝে হিরণকে টেনে বিজেপির নেতা-কর্মীদের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক।

গত জানুয়ারিতে বিজেপির শ্যামপুরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের খবর নেটপাড়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছিল। বারাণসীতে গিয়ে হাঁটুর বয়সী ঋতিকা গিরিকে বিয়ে করেছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানান, তিনি এবং তাঁর ১৯ বছর বয়সী মেয়ে হিরণের দ্বারা মানসিক অত্যাচারিত। তাঁদের এখনও ডিভোর্স হয়নি। তার মধ্যেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঋতিকা গিরিকে বিয়ে করেছেন হিরণ। সে কথা ছবি দেখে তাঁর জানতে হল। ঋতিকা গিরি তাঁদের মেয়ের থেকে মাত্র ২ বছরের বড়। এই নিয়ে হিরণের চরিত্র নিয়েও প্রশ্ন ওঠে। তাই ধারণা করা হয়েছিল, এমন বিতর্কিত কাউকে এবার বিজেপি প্রার্থী করবে না। কিন্তু তাঁকেই এবার খড়গপুর থেকে সরিয়ে শ্যামপুরের প্রার্থী করল বিজেপি। ওদিকে সোহম টলিউডের দাপুটে অভিনেতা হলেও দারুণ সংসারি। কলেজের প্রেমিকাকেই বিয়ে করেছেন তিনি এবং তাঁর সঙ্গেই সংসার করছেন। দুই সন্তানের বাবা। সুতরাং পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই বোঝাতে চাইলেন যে, তৃণমূলের সকল নেতা-কর্মী চরিত্রবাণ, তাঁদের চরিত্রে কোনও দাগ নেই। কিন্তু বিজেপির নেতা-কর্মীদের চরিত্র আদর্শ নয়।

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির