দুই বিচারপতির দ্বন্দ্ব মামলায় পার্টি হতে আবেদন অভিষেকের

অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রশ্ন তুলেছেন, যে মামলার সঙ্গে তাঁর কোনও যোগও নেই সেখানে কেন তাঁর নাম টেনে আনা হচ্ছে!

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay) এবং সৌমেন সেনের(Justice Soumen Sen) দ্বন্দ্বের মামলা চলছে সুপ্রিম কোর্টে(Supreme Court)। এদিনই অর্থাৎ শনিবার সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি থাকছে। সেই সময় পর্যন্ত কলকাতা হাইকোর্টের বাংলার বুকে থাকা সরকারি সব মেডিকেল কলেজে ভর্তির দুর্নীতির সংক্রান্ত সব মামলার শুনানিতে স্থগিতাদেশ থাকছে। সেই সঙ্গে স্থগিত থাকছে CBI তদন্তও। সেই রায়ের পরে পরেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মামলার পার্টি হতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি, যে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তার অর্ডার কপি বা নির্দেশনামায় নাম রয়েছে তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। কেন সব মামলায় তাঁর নাম জড়ানো হচ্ছে, সেই অভিযোগ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির দ্বন্দ্বের জেরে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট।  সেই মামলাতেই এবার ৫ সদস্যের বেঞ্চে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন অভিষেক। মামলায় পার্টি হতে আবেদন জানিয়েছেন তিনি। রাজ্যের মেডিকেল কলেজে ভর্তি নিয়ে দুর্নীতি সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার সঙ্গে একদমই সম্পর্কহীন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে আনেন। তিনি তাঁর রায়ে জানান, কলকালা হাইকোর্টের অপর বিচারপতি সৌমেন সেন গতবছরের বড়দিনের ছুটির আগে হাইকোর্টে তাঁর চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন হাইকোর্টেরই অপর বিচারপতি অমৃতা সিনহাকে। সেখানে তিনি বিচারপতি সিনহাকে জানান, অভিষেকের একটি রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তাই তাঁকে যেন বিরক্ত করা না হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, তিনি এই ঘটনার কথা জানতে পেরেছেন বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকেই। আর সেই সূত্রেই এবার অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রশ্ন তুলেছেন, যে মামলার সঙ্গে তাঁর কোনও যোগও নেই সেখানে কেন তাঁর নাম টেনে আনা হচ্ছে!

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ