নয়া আতঙ্ক, রাজ্য জুড়ে  বাড়ছে বার্ড ফ্লু, হাসপাতালে ভর্তি শিশুরা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা আসতেই রাজ্যে বেড়েছে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ। এই আবহে এবার  রাজ্য জুড়ে দেখা দিল নয়া আতঙ্ক। হু হ করে বাড়ছে বার্ড ফ্লু আক্রান্তের সংখ্যা। গত নয়দিনের মধ্যেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে প্রায় ছয়  জন শিশু। আক্রান্তদের মধ্যে রয়েছেন  কলকাতা সহ মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারা ।

জানা গিয়েছে, বার্ড ফ্লুতে কলকাতার এন্টালি, হালতুর দুই শিশু আক্রান্ত হয়েছেন।  বর্তমানে তাদের চিকিৎসা চলছে পার্ক- সার্কাসের শিশু হাসপাতালে। বলা বাহুল্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে আসে বার্ড ফ্লু আক্রান্তের খবর। এরপর ফের জুলাই মাসে আক্রান্তের খবর সামনে আসে। আর তাতে বেশ চিন্তায় পড়েছে চিকিৎসকেরা। এই বার্ড ফ্লু প্রসঙ্গে চিকিৎসকেরা জানিয়েছেন, ‘ঘরে ঘরে বাচ্চাদের জ্বর-কাশি-সর্দি-গায়ে ব্যথা হচ্ছে। জ্বর কমে গেলেও মারাত্মক কাশি হচ্ছে। শারীরিক পরীক্ষা করা হলে এই শিশুরা বেশির ভাগই ইনফ্লুএঞ্জা-A, H1N1 এবং H3N2 আক্রান্ত।‘

উল্লেখ্য, এই নিয়ে ভারতে দ্বিতীয়বারের মতো মানবদেহে মিলল বার্ড ফ্লু ভাইরাস। প্রথমবার ২০১৯ সালে এক ভারতীয়র শরীরে এই ভাইরাসের দেখা মেলে। এরপর ২০২৪ সালে আবার একজন আক্রান্ত হয়েছে বার্ড ফ্লুতে। তবে পাঁচ বছর পর ফের এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে উত্তেজনা।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?