দুধে ভেজাল মেশানোর দায়ে আটক ৩, চক্রের বাকিদের সন্ধানে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সব কিছুতেই ভেজাল মিশে যাচ্ছে। এর মধ্যে বাদ পড়েনি দুধও। এবার সেই দুধে ভেজাল মেশানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তিন জনকে। তার সঙ্গে উদ্ধার করতে পেড়েছে ভেজাল দুধের ট্যাঙ্কারও। এই ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার হোসনাবাদ এলাকায়। গতকাল অর্থাৎ রবিবার হুগলির পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে নীল রঙের কনটেনারে ভরা হচ্ছিল। খবর পাওয়া গিয়েছে, সেই দুধে মেশানো হচ্ছিল জল ও তার সঙ্গে কোনও এক ‘বিষাক্ত’ কেমিক্যালও। কেবল মাত্র দুধের পরিমাণ বাড়ানোর জন্যই এই কাজ করছিল ধৃত ওই তিন ব্যক্তি। সেই মুহূর্তেই হাতেনাতে তাদের ধরে ফেলে উপস্থিত পুলিশ। নেপথ্যে কোনও চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও জানা গিয়েছে, এই ভেজাল দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। ওই দিন সকালে ভেজাল দুধের কনটেনার ছোট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়ে চোখে পড়ে পুলিশের। পোলবা থানার পুলিশ সেখানে অভিযান চালায়। তারপরই গ্রেফতার করা হয় ওই তিন জন অভিযুক্তকে।

জানা গিয়েছে, অভিযুক্ত তিন জনের নাম হলো, সৌরভ পাল, ফিরদৌস মল্লিক ও শুভরাজ মালিক। তার মধ্যে সৌরভ নামের ব্যক্তির বাড়ি নদিয়ার তেহট্টতে। ফিরদৌস ও শুভরাজের বাড়ি হুগলির যথাক্রমে ধনেখালি ও হারপুরে। সোমবার অভিযুক্তদের চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ। এই ভেজাল দুধ চক্রে আর কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত করে দেখবে পুলিশ। যদিও এই প্রথম নয়, হুগলিতে এর আগেও ভেজাল দুধ বিক্রির কারবারের বিষয়টি প্রকাশ্যে এসেছে। যতক্ষণ না মূল চক্রের মাথা খুঁজে না পাওয়া যাচ্ছে পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র