‘হিন্দুরাষ্ট্রের প্রচেষ্টাকে রোখা গিয়েছে’, বিজেপিকে বিঁধলেন অমর্ত্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে ভরাডুবি নিয়ে  বিজেপিকে আক্রমণ করলেন অমর্ত্য সেন। শনিবার ছিল প্রতীচী ট্রাস্টের তরফে একটি আলোচনা সভা। সেখানেই হিন্দু- রাষ্ট্র থেকে শুরু করে অযোধ্যায় বিজেপির হার নিয়ে সরব হন নোবেল জয়ী অর্থনীতিবিদ।

এদিন প্রতীচী ট্রাস্টের আলোচনা সভার মূল বিষয় ছিল ‘কেন স্কুলে যাই: সহযোগিতার সহজ পাঠ’। সেখানে উপস্থিত ছিলেন অমর্ত্য সেন এবং অধ্যাপক জঁ দ্রেজ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষিকারা। আর সেখানেই ২৪-এর লোকসভা নির্বাচনের প্রসঙ্গ ওঠে। অমর্ত্য সেন বলেন, ‘স্কুলের মধ্যে আলোচনা হত ভারত কীভাবে হিন্দু রাষ্ট্র হবে। তাতে স্কুলের শিশুদের মধ্যে ঢুকে গিয়েছিল হিন্দু- মুসলিম পার্থক্য। যা একেবারেই ভালো জিনিস নয়। তবে লোকসভা নির্বাচনের পর এই হিন্দুরাষ্ট্রের প্রচেষ্টাকে আটকানো গিয়েছে।‘

পাশাপাশি লোকসভা নির্বাচনে অযোধ্যা থেকে বিজেপির হার প্রসঙ্গে সরব হন নোবেল জয়ী অর্থনীতিবিদ। তিনি স্পষ্ট জানিয়েছেন,’যেখানে অত বড় মন্দির তৈরি হল সেখানে ধর্মনিরপেক্ষ দলের প্রার্থী, হিন্দুরাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। ভারতবর্ষ একেবারেই ধর্মনিরপেক্ষ দেশ নয়, তবে বহু ধর্মের দেশ তো বটেই।‘ বলা বাহুল্য, এই প্রথম নয় এরআগে নরেন্দ্র মোদির নোটবন্দি  সহ একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। আর এবার লোকসভা নির্বাচন নিয়েও তিনি সরব হলেন।

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল