৫৪ বছর পরে পালাবদল, বাম অবসানে ক্ষমতায় তৃণমূল

এক আধ বছর নয়, ৫৪ বছর বাদে তৃণমূলের কাছে মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির ক্ষমতা হারালো বামেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বুকে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে ২০১১ সালে। মানে ১৩ বছর আগে। কিন্তু হাওড়া জেলার(Howrah District) সদর মহকুমার ডোমজুড় ব্লকের(Domjur Block) মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে(Makardaha Area Agricultural Co-Operative) পরিবর্তন ঘটতে লেগে গেল পাক্কা ৫৪টা বছর। আর সেই পরিবর্তন ঘটালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। বামেদের(Left) ক্ষমতা থেকে হটিয়েই তাঁরা এই সমিতি দখল করেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল এই সমবায় সমিতিতে মনোনয়ন পেশের শেষ দিন। আর এদিন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের দখল গিয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। প্রথমবার সমবায় দখল করার পর উৎসবে মেতে উঠেছে তৃণমূল। এই জয় ‘মানুষের জয়’ বলে ব্যাখ্যা করেন তৃণমূল নেতারা।

জানা গিয়েছে, মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটিতে রয়েছে মোট ৬৮টি আসন। বরাবর এই সমবায় দখলে রেখেছিল বামেরা। এমনকি ২০১১ সালে রাজ্যে ক্ষমতার হাতবদল হলেও এই সমিতির দখল ধরে রাখতে পেরেছিল বামেরা। তবে গত দু’বছর এই সমিতির পরিচালন কমিটির নির্বাচন হয়নি। প্রশাসক বসিয়ে কাজ চলছিল। কিন্তু সেই নির্বাচন না করানো নিয়েই মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্ট জানায় দ্রুত নির্বাচন করাতে হবে, প্রশাসক বসিয়ে কাজ করানো যাবে না। তার জেরেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ৬৮ টি আসনেই প্রার্থী দেয় দিয়েছিল তৃণমূল। সিপিএম মনোনয়নপত্র তোলে ২৮টি আসনের জন্য। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দেখা যায়, বামেদের একজনও মনোনয়নপত্র জমা দিতে আসেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের দখল নিয়েছে তৃণমূল।

এই ঘটনায় ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন, ‘একসময় সমবায়টি যথেষ্ট ভালো অবস্থায় ছিল। বর্তমানে দেউলিয়া হয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য, এই সমবায় সমিতিকে সজীব করে তোলা। প্রয়োজনে কৃষি দফতর সহ অন্যান্য স্তর থেকে সহযোগিতা নেওয়া হবে।’ আবার সমিতির ক্ষমতা হারিয়ে সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘টাকার গন্ধ পেয়েই তৃণমূল পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়া হয়েছিল। প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। গণতন্ত্রকে টুঁটি টিপে হত্যা করা হয়েছে।’

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী