যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শিরোনামে আবার বীরভূমের তৃণমূলের নেতৃত্ব। এর আগে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট বোলপুর থানার আইসি’র বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। তাঁর বক্তব্য ছিল ওই আইসি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নির্দেশে কাজ করেন।

কাজল-অনুগামীরা কিন্তু আবার ভিন্ন সুরে গাইছেন। তাঁরা ভয়ঙ্কর সব অভিযোগ আনছেন সিউড়ি থানার আইসি’র বিরুদ্ধে। কাজল শেখ অনুগামীদের মধ্যে এক নেতার অভিযোগ, সিউড়ি থানার আইসি-র সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে। তাঁকে যদি বোমা-গুলি মজুতের আগাম খবর দেওয়া হয়, তাহলেও তিনি কোনও পদক্ষেপ করেন না। তিনি আইসি পদে বসেছেন কিছু পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে অপরাধীদের আড়াল করার জন্য। বীরভূম জেলায় যত অশান্তি হয়, তার জন্য পরোক্ষ ভাবে দায়ী সিউড়ি থানার আইসি।

অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন বোলপুর থানার আইসি কাজ করেন কাজল শেখের নির্দেশে। এবার কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতা নুরুল ইসলামের অভিযোগ, সিউড়ি থানার আইসি কাজ করছেন পরোক্ষে অনুব্রত মণ্ডলের নির্দেশে। কিছুদিন আগে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য হমকি দিয়ে কেষ্ট মণ্ডলের করা ফোনের কথা জানতে আর কারও বাকি নেই। অনুব্রত স্বীকার করে নিয়েছেন ওই কণ্ঠ তাঁর। সেই সঙ্গে জানিয়েছেন তিনি বেশ কিছু ওষুধ খান রাতে, তাই ওই ধরনের কথা বলে ফেলেছেন। তার জন্য পুলিশের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

এবার কার্যত প্রতিশোধ নিয়ে প্রায় সেই একই অভিযোগ করছেন তৃণমূলের সিউড়ি-২ ব্লকের সভাপতি নুরুল ইসলাম। তাঁর নিশানায় সিউড়ি থানার আইসি। নুরুল দাবি করেছেন, সিউড়ি থানার আইসি অনুব্রত’র নির্দেশে কাজ করেন।

সিউড়ি-২ ব্লকের দমদমা গ্রামে অনুব্রতের অনুগামী শেখ হীরার বাড়ির পিছনে একটি বোমা বিস্ফোরণ ঘটে। কাজল অনুগামীদের দিকে যায় বিস্ফোরণের অভিযোগের তির। সেই অভিযোগকে অস্বীকার করেন নুরুল। তারপরেই ছুঁড়ে দেন একটি ‘মৌখিক বোমা’। তিনি বলে বসেন, ‘‘এই আইসি-র চোখের সামনেই এলাকায় বোমা, আগ্নেয়াস্ত্র মজুত হচ্ছে। সিউড়ি-২ ব্লককে অশান্ত করার জন্য বোলপুরের নির্দেশে বকুল নামে একটি ছেলে জায়গায় জায়গায় বোমা, আগ্নেয়াস্ত্র মজুত করেছে। ওঁকে গ্রেফতার করলেই সিউড়ি-২ ব্লক শান্ত হয়ে যাবে। কিন্তু সিউড়ি থানার আইসি তা করবেন না। তাঁকে বার বার বলেও লাভ হয়নি। আইসি বোলপুরের নির্দেশে বকুলকে মদত দিচ্ছেন উনি।’’ বোলপুরের নির্দেশে বলতে তিনি যে নাম না করে অনুব্রত মণ্ডলকেই বোঝাতে চেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে বীরভূম হয়ে উঠেছে ফের সরগরম। এখনও পর্যন্ত এই বিষয়ে অনুব্রত মণ্ডলের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার