পার্থ’র আইনজীবীর আদালতে দাবি অপার সঙ্গে কাকা-ভাইঝির সম্পর্ক

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেছেন, পার্থ নাকি অপিতার ‘কাকু’। দুইজনের সম্পর্ক নাকি নিছক ব্যবসার! তাহলে Sex Toy নিয়ে খেলতো কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং Group-C, Group-D পদে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED গ্রেফতার করেছিল রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chattopadhay)। পরে গ্রেফতার হন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও(Arpita Mukhopadhay)। পার্থ’র বাড়ি থেকে বা তাঁর আত্মীয়পরিজনদের বাড়ি থেকে এখনও সেভাবে কিছুই পাওয়া যায়নি। মেলেনি কোনও বেআইনি সম্পত্তির হদিশও। কিন্তু অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোটি টাকা। মিলেছে একাধিক বেআইনি সম্পত্তির হদিশও। দুইজনই সেই সময় থেকেই রয়েছেন জেলবন্দী। দুইজনের গ্রেপতারির পরে ED’র তরফে আদালতে দাবি করা হয়েছিল, অর্পিতা পার্থ’র ঘনিষ্ঠ বান্ধবী। অথচ গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেছেন, পার্থ নাকি অপিতার ‘কাকু’। দুইজনের মধ্যে সম্পর্ক নাকি নিছক ব্যবসার!

ঘটনা হচ্ছে, যেদিন অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল সেই সময় তাঁর সেই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল গুচ্ছের Sex Toy। শুধু তাই নয়, গ্রেফতারির পরে অর্পিতা ED’র কাছে স্বীকার করেছিল যে, পার্থ’র স্ত্রীর মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল পার্থর। তাঁর জন্য টাকা পয়সা খরচ করা কিংবা দামী অলংকার কিনে দেওয়ার কথাও স্বীকার করেছে অর্পিতা থুড়ি পার্থ’র অপা। অর্পিতা কার্যত ED’র কাছে স্বীকার করেই নিয়েছেন, স্ত্রীর শূন্যতা পূরণে তাকে কাছে টেনে নিয়েছিলেন পার্থ। ২০১২ সালে পার্থ’র সঙ্গে আলাপ অপার। ২০১৭ সালে পার্থ’র স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই নিঃসঙ্গ হয়ে পড়েন পার্থ। সেই থেকেই অর্পিতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। মাঝে মধ্যেই পার্থ তাঁর ফ্ল্যাটে যেতেন। তাঁকে দামী গয়নাও উপহার দিয়েছেন। ঘটনা হচ্ছে, অর্পিতার যে বাড়ি থেকে সেক্স টয় উদ্ধার হয়েছে সেখানে কেউ কোনওদিনও পার্থকে আসতে দেখেননি। কিন্তু দীর্ঘকাল ধরে যারা পার্থকে চেনেন, জানেন, তাঁরা এটাও বিলক্ষণ জানেন চট্টোপাধ্যায়বাবু ঠিক কতটা ‘Lady Killer’ হিসাবে কুখ্যাত! হতেই পারে অর্পিতা তাতে সর্বশেষ সংযোজন। পার্থ যুবক বয়স থেকেই ‘Lady Killer’ হিসাবে সুখ্যাতিও অর্জন করেছেন। এহেন মানুষ ক্ষমতার অলিন্দে এসে কাউকে কাউকে কাছে টেনে নেবেন না সেটা কী হতে পারে।

তাই  অনেকজনকে ঘিরেই পার্থ’র নাম জড়িয়েছে। তাঁদের কেউ অধ্যাপিকা, কেউ শিক্ষিকা, কেউ সরকারি আধিকারিক, কেউ বা জনপ্রতিনিধি। সবাই যে বিছানায় ঝড় তুলেছেন এমন কথা বলা হচ্ছে না, তবে Sex Toy হয়তো লাগেনি। নেটিজেনদের দাবি, পার্থ যে গ্রেফতারির আগে বিশেষ গোপন কম্মে ব্যর্থ সেটা এতদিন শুধু ব্রহ্মাই জানতেন। অর্পিতার বাড়ির উদ্ধার হওয়া Sex Toy বলে দিচ্ছে সত্যিই Lady Killer’র এবার বয়স হয়েছে। ঘোড়া আর দৌড়াতে পারছে না। তাই Sex Toy। এখন সেই পার্থ’র আইনজীবী আদালতে দাবি করছেন, অর্পিতা পার্থর বান্ধবী ছিলেন না। তাঁদের মধ্যে কাকা-ভাইঝির মতো সম্পর্ক ছিল! নিজের যুক্তির সপক্ষে পার্থর আইনজীবীর আদালতে আরও দাবি, অর্পিতার বাড়ি থেকে তদন্তকারীরা বিমা সংক্রান্ত যে নথি উদ্ধার করেছে, সেখানেও ‘Nominee’ হিসাবে পার্থর পরিচয় রয়েছে ‘কাকু’ হিসাবে! একই সঙ্গে তাঁর দাবি, অর্পিতার সঙ্গে মন্ত্রীর ব্যবসায়িক সম্পর্ক ছিল। এছাড়া তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক ছিল না। বোঝো ঠ্যালা! Sex Toy নিয়ে খাট কাঁপিয়ে এখন আওড়াচ্ছে কাকা-ভাইঝির সম্পর্ক(Uncle-Niece Relationship)।

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে