লক্ষ্মীর ভাণ্ডারের পর যুবসাথীর ক্ষমতা টের পাবে বিরোধীরা,দাবি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের বিরোধিতা করেছিল বিজেপি। লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করে বাংলায় খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। এবার বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে যুবসাথীর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার এই প্রকল্পের শক্তি পরখ করে দেখা হবে। এবারও বিরোধিতা করে খুব বেশি লাভ হবে না, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। উন্নয়ন, ক্ষমতায়ন, স্বশক্তিকরণ, আগামী পথে এগিয়ে যেতে সাহায্য করা মূলত এই ভীদের ওপরেই দাঁড়িয়ে বাংলার মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার প্রমাণ করেছেন বাংলার মানুষের সার্বিক উন্নয়ন করাই মূল সক্ষ্য। কন্যাশ্রীর মতো প্রকল্প যেখানে প্রশংসসিত হয়েছে। লক্ষ্মীর ভান্ডার যেখানে অন্য রাজ্যের কাছে মডেল স্বরূপ। তালিকায় রয়েছে মা ক্যান্টিনও। এই পরিসরে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পকে মাস্টার্স স্ট্রোক হিসেবেই দেখছেন অনেকেই।

তৃণমূলের অভিযোগ, বিজেপি ও বাম নেতাদের রক্তে শুধুই বিরোধিতা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তামাম বাংলার নারীরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন, তখন বিরোধিতা করেছিল বিরোধীরা। এবার ওরা বুঝবে যুবসাথীর শক্তি কতটা!

২০২১ সালের নির্বাচনে আগে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য উজার করে ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে দিয়েছিল তৃণমূল। তৃণমূল একক ২১৫টি আসনে জয় পেয়েছিল। মহিলারাই যে বড় ফ্যাক্টর হয়ে গিয়েছিল তা বিরোধীরাও স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। তৃণমূল নেতৃত্বের কথায়, ২ কোটি ২১ লক্ষ মহিলা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন। তাঁরা এখন মাসে হাতে পাচ্ছেন ১৫০০ টাকা এবং তফসিলি মহিলারা পাচ্ছেন ১৭০০ টাকা। এর সঙ্গে ২২ লক্ষ মহিলাকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাংলার যুবদের পাশে দাঁড়াতে তার যুবসাথী প্রকল্প নজির সৃষ্টি করেছে। মাসে দেড় হাজার টাকা করে যুবদের ভাতা দেওয়ার বিষয়ে বিরোধীরা যখন কটাক্ষ করছে, তখন পরিসংখ্যান বলছে, ৮৪ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন। এটাই স্পষ্ট যুবসমাজের একটা বড় অংশের পছন্দ তৃণমূল।

প্রসঙ্গত, প্রথমে বিজেপি ও সিপিএম লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করলেও এখন এটির সুফল স্বীকার করছে। যুবসাথী প্রকল্প কতটা জনপ্রিয় হয়েছে, তা বোঝা যাচ্ছে এই প্রকল্পে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেখে।

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের