অনুব্রত করলেন না জামিনের আবেদন, ফের জেল হেফাজত

আদালতে পেশ করলে তিনি জামিনের জন্য আবেদনই জানাননি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)। এমনটাই নির্দেশ দিয়েছে আসানসোল বিশেষ সিবিআই আদালত। জানা গিয়েছে এদিন কেষ্টকে ইডি আদালতে পেশ করলে তিনি জামিনের জন্য আবেদনই জানাননি।

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করে অনুব্রত মণ্ডলকে। তবে এদিন জামিনের আবেদন জানাননি কেষ্টর আইনজীবী। জানা গিয়েছে, আগেই যেহেতু কলকাতা হাইকোর্টে অনুব্রত জামিনের জন্য আবেদন জানিয়েছেন, তাই এদিন আর আলাদা করে আবেদন জানানো হয়নি। দু’ই পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার মামলার পরবর্তী শুনানি’র দিন আগামী ১২ ডিসেম্বর। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল। গত ৭ ডিসেম্বর তিনি আবেদন জানিয়ে বিচারপতির কাছে বলেছিলেন, যে মামলায় তাঁর মক্কেলের নাম রয়েছে, সেই মামলায় রয়েছে সায়গল হোসেন এবং বিকাশ মিশ্রের নাম। তবে বিকাশ ও সায়গলের শুনানি হচ্ছে অন্য বিচারপতির এজলাসে। তাই ওই এজলাসেই হোক কেষ্টর শুনানি। তবে এই আবেদনের বিরোধিতা করেছিলেন ইডি’র পক্ষের আইনজীবী। দু’ই পক্ষের বক্তব্য শোনার পরে কপিল সিব্বলের আবেদন মঞ্জুর করেছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি।

এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ ডিসেম্বর, সোমবার। উল্লেখ্য, অনুব্রতকে দিল্লি নিয়ে আসতে চেয়ে রাউস এভিন্যু কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা অনুব্রত দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। সেই মামলার শুনানি ছিল গত ৭ ডিসেম্বর। পিছিয়ে গিয়েছে সেই শুনানি।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের