বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ও অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক ও শ্যামনগর: বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এবং চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যারাকপুর – কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে মতুয়া মহা সংঘের বিক্ষোভ সমাবেশ এবং পথ অবরোধ(Road Block) হয়।মূলতঃ শ্যামনগর মতুয়া মহা সংঘের সদস্যরা রবিবার শ্যামনগর – বাসুদেবপুর মোড়ে এই অবরোধ করে। এদিকে, বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে সোমবার বেলা বারোটা নাগাদ পেট্রাপোল বন্দর এলাকায় প্রতিবাদ সভা করতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |

রবিবার সকালে সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে যান বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া । অশোক বাবু বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক সভা । হিন্দু সনাতনীদের আহ্বান জানানো হয়েছে । বাংলাদেশের স্বৈরাচার সরকারকে সনাতনীদের পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্য এই সভা । অন্যদিকে,বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ অত্যাচার এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারি তারই প্রতিবাদে বিধাননগর বিজেপি কর্মীদের তরফ থেকে রবিবার সল্টলেক করুণাময়ী চারমাথা মোড়ে অবস্থান-বিক্ষোভ করা হয়।বিজেপি কর্মীরা রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ ইউনুসের ছবি পুড়িয়ে প্রতিবাদ দেখায় বিজেপি করুণাময়ীতে। এছাড়া বাংলাদেশে সনাতনীদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনায় বারাসতে (Barasat)প্রতিবাদ মহা মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ।

বাংলাদেশে সনাতনীদের ওপর নির্যাতন এবং হত্যার ঘটনায় পাশাপাশি চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশাল প্রতিবাদ মহা মিছিল। বারাসত ময়না চেকপোস্ট থেকে শুরু হয় হেলাবটতলা ,কলোনি মোড় হয়ে ডাকবাংলো ঘুরে বারাসত চাঁপাডালি মোড়ে(Chapadali Crossing) এসে এই মিছিল শেষ হয়। এই মিছিলে যাতে কোনরকম আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য বারাসত জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়ন করা হয় বিশাল পুলিশ ফোর্স।

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান