হকার উচ্ছেদের বিরুদ্ধে বামনগাছিতে বিক্ষোভ

হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূল শ্রমিক সংগঠন ।  শুক্রবার বামনগাছি স্টেশনে হকারদের নিয়ে বিক্ষোভ দেখায় এই সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূল শ্রমিক সংগঠন (INTTUC)।  শুক্রবার বামনগাছি স্টেশনে হকারদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে জোড়াফুল শিবিরের এই সংগঠন। স্টেশন থেকে কোনও ভাবে হকার উচ্ছেদ করা যাবে না বলে দাবি জানাল তাঁরা। একইসঙ্গে যতক্ষণ না রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানান বিক্ষোভকারীরা।

তৃণমূল শ্রমিক সংগঠনের দাবি, প্রায় ৫০০-৭০০ হকার বামনগাছি রেল স্টেশনে রয়েছেন। স্টেশন থেকে তাঁদের রুটিরুজির সংস্থান হয়। যদি উচ্ছেদ করা হয় তবে তাদের সংসার চালাতে সঙ্কটে পড়বেন হকাররা। সেকারণেই রেলকে তাঁদের আয়ের বিকল্প রাস্তা বলে দিতে হবে। ১০ এপ্রিল রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল। বিজ্ঞপ্তি জারির এক সপ্তাহের মধে বামনগাছি রেল স্টেশনের এক, দুই এবং  তিন নম্বর প্ল্যাটফর্ম এবং লেভেল ক্রসিং চত্বর থেকে হকারদের সরে যাওয়ার কথা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে। সেই নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রেল দফতরের তরফে হকার উচ্ছেদ করতে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই আবহে রুটিরুজি সংস্থানের পথ হারানোর আশঙ্কায় সংগঠিত হতে থাকেন বামনগাছি স্টেশনের হকাররা। জমতে থাকে ক্ষোভ। এর পর হকারদের সংগঠিত করে শুক্রবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে অংশ নেওয়ায় এদিন সকাল থেকেই বামনগাছি রেল স্টেশনে হকারদের সব দোকান বন্ধ ছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, উচ্ছেদ করার বিষয়ে রেলের তরফে হকার্স ইউনিয়নের সঙ্গে কোনও কথা বলা হয়নি। তাঁদের দাবি হকারদের সঙ্গে আলোচনা করে এর সুরাহা করতে হবে রেলকে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ