কংগ্রেসের নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে সাগরদিঘিতে ধুন্ধুমার, সামিল অধীর

কংগ্রেস নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে টানা বিক্ষোভ কর্মসূচি চালাতে থাকেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উপনির্বাচনের আগে সাগরদিঘিতে (Sagardighi) কংগ্রেসের (Congress) যুবনেতার গ্রেফতারিকে (Arrest) কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। শনিবার সকাল থেকে সাগরদিঘি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিক্ষোভে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরিও।

কংগ্রেসের কর্মী সমর্থকদের দাবি, শুক্রবার গভীর রাতে সাগরদিঘির পাটকেলভাঙার গৌরীপুর এলাকা থেকে কংগ্রেস নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করে সাগরদিঘি থানার পুলিশ। সাইদুর রহমান কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি। পুরনো একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ হাত শিবিরের। শুক্রবার রাতে এই গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকাল থেকে সাগরদিঘি থানার সামনে জড়ো হতে থাকেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাঁদের সঙ্গ দেন বাম কর্মী ও সমর্থকরা। কংগ্রেস নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে টানা বিক্ষোভ কর্মসূচি চালাতে থাকেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা। বিক্ষোভে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরিও। এদিন থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাসও।

উল্লেখ্য আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর ফলে সাগরদিঘিতে উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। মুর্শিদাবাদের সাগরদিঘির বাড়ালা গ্রাম পঞ্চায়েতের সমশাবাদের বাসিন্দা তিনি। শনিবার সাগরদিঘিতে রোড শো করছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার প্রচারে আসার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী জোড়াফুল শিবিরের কর্মীরা।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি