ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটপাত দখল করে ব্যবসা নয়। হকারদের এই বিষয়ে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো পর্যন্ত কোনও হকার আপাতত উচ্ছেদ হচ্ছে না। কিন্তু তাই বলে রাস্তা দখল করে পসরা সাজিয়ে বসে থাকবেন হকাররা সেটা চলবে না। সেই কথাই মনে করিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ, বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত ঘুরতে দেখা গেল মন্ত্রীকে। সর্বত্রই তিনি হকারদের সাবধান করে দিয়েছেন। এদিন সকালে প্রথমে পার্কস্ট্রিটে গিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। সেখানে গিয়েই ক্ষোভপ্রকাশ করেন তিনি। গাড়ি থেকে নেমে হকারদের সতর্ক করলেন, ফুটপাতের কিছুটা অংশ ছেড়ে দোকান বসাতে হবে। সেই বিষয়ে হকারদের ২৪ ঘন্টা সময় দিলেন অগ্নিমিত্রা। কোনও দোকান যেন ভাঙা না হয়, সেই বিষয়ে পুলিশকেও সতর্ক করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফুটপাতের একাংশে বসার আপাতত অনুমতি দিয়েছেন। উচ্ছেদ করতে নিষেধ করেছেন। এরপরেই তিনি চলে যান কলেজ স্ট্রিটে।

আরও পডুন: ‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

বই পাড়ায় গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। বর্ণপরিচয় চত্বরে ঘুরে দেখেন। সেখানকার বেহাল অবস্থা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন পুরমন্ত্রী। কলেজ স্ট্রিটকে ঢেলে সাজাতে চাইছে বিজেপি সরকার। সেই বিষয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। কলেজ স্ট্রিটের প্ল্যান প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, ‘কলেজ স্ট্রিট হল বইপাড়া। শুধু বইয়ের দোকান থাকবে। নোট-প্যাডের দোকান থাকবে। খাতা-বইয়ের দোকান থাকবে। নো ভেহিকেলস জোন হবে। সাইকেল চলবে আর বয়স্কদের জন্য ব্যাটারি কার থাকবে। ক্যাফে থাকবে। বই পড়ার জন্য বেঞ্চ থাকবে। কোনও আওয়াজ হবে না। সেজন্যই নো ভেহিকেলস জোন করা হবে। তবে মেন কলেজ স্ট্রিটকে এখন হাত দেব না। কারণ, ওটা গুরুত্বপূর্ণ ট্র্যাফিক জোন। রেলিংটাকে দেখাতে চাই, সেজন্য ওই দোকানগুলোকে যদি কোথাও নিয়ে যাওয়া যায়, এগুলি আপাতত দেখা হয়েছে। এবার কাজ শুরু হবে।’

রাজ্যে পালাবদলের পর থেকেই ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী বিজেপি সরকার। শহরবাসীর দাবি মেনে ফুটপাতে অবৈধ দোকান তুলে দিয়েছে বিজেপি সরকার। রেলের জমিতে থাকা একাধিক অবৈধ দোকান ও হকারদের আগেই সরিয়েছে রাজ্য। যদিও হকারদের আর্জি মেনে পুজো পর্যন্ত সেই উচ্ছেদ অভিযান বন্ধ রাখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে হকারদের বিকল্প পথ দেখতেও বলে দিয়েছেন তিনি। রাজ্য সরকারও বৈধ হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস