বাংলাতেও বিজেপির হাত শক্ত করতে চাইছে মিম, কটাক্ষ তৃণমূল-কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজোল : মাসের শেষে জেলাজুড়ে অধিকারযাত্রা করতে চলেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। পাশাপাশি জানুয়ারিতেও বেশ কয়েকটি সভা করা হবে বলে জানা গিয়েছে। এবার মিমের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ও কংগ্রেসের।

সূত্রের খবর, সামনের বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের সংগঠনকে গোছানোর কাজ করছে শাসক থেকে বিরোধী সকলেই। সেখানে রয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। মালদা থেকে ১০ আসনে প্রার্থী দিতে চলেছে মিম। জেলাতে ২০টি কার্যলয় খুলেছে তাঁরা। চলতি বছরেই ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছিল।

মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানিয়েছেন, মালদায় প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। মানুষের সারা ব্যাপক পাচ্ছেন তাঁরা। আইএসএফ সহ বেশ কিছু দলের সঙ্গে কথা চলছে রাজ্য নেতৃত্বের। জোটবদ্ধ লড়াই হলে ভাল, নাহলে এককভাবেই লড়বে মিম।  তৃণমূলের কটাক্ষ, বিজেপির সুবিধা করে দিতে ভোটের ময়দানে এভাবে লড়াই করছে তাঁরা। বিহারেও বিজেপি এজেন্ট হয়ে কাজ করেছে মিম। কংগ্রেস নেতৃত্বের দাবি, মালদায় মানুষ কংগ্রেসের সঙ্গে রয়েছে।

পাল্টা বিজেপির দাবি, গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই করতে বিজেপির নিজের ক্ষমতা রয়েছে। তার জন্য মিম-র প্রয়োজন নেই। প্রশ্ন উঠছে, এবার মিম কিছুটা হলেও প্রভাব ফেলতে চলেছে মালদা জেলায়?

মালদায় মোট ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে। গত বিধানসভা ভোটে শুধু মালতীপুর আসনের লড়াই করেছিল মিম। বিজেপ দখল করেছিল গাজল, ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিবপুর আসনগুলি। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতিপুর, সুজাপুর ও মোথাবাড়ি আসন দখল করেছিল তৃণমূল। বৈষ্ণবনগর ও মানিকচক ও রতুয়া আসন ২টি দখল করে তৃণমূল। জেলায় ১২ আসনের মধ্যে আটটি আসন তৃণমূল দখল করেছিল। চারটি পেয়েছে বিজেপি।

গত লোকসভা ও  বিধানসভা অনুযায়ী দেখা গিয়েছে একমাত্র চাঁচল বিধানসভা আসনটি ছাড়া বাকি সব কটি আসনে এগিয়েছিল কংগ্রেস ও বিজেপি। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর, গাজোল, পুরাতন মালদহ অনেক ভোটে এগিয়েছিল বিজেপি। হরিশ্চন্দ্রপুর মালতিপুর রতুয়া আসনে এগিয়ে কংগ্রেস, একমাত্র চাঁচল আসনে সামান্য এগিয়েছিল তৃণমূল। মালদা উত্তর লোকসভা আসনটি দখল করে বিজেপি। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বৈষ্ণবনগর, মানিকচক, ইংরেজবাজার আসনে এগিয়েছিল বিজেপি। বাকি সুজাপুর ,মোথাবাড়ি, পার্শ্ববর্তী মুশিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও ফারাক্কা আসনে এগিয়ে কংগ্রেস। এবার মিম কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের