সুর বদল অখিলের! মেনে নিলেন দলের প্রার্থী তালিকা

‘আমি দলের অনুগত সৈনিক। তাই দায়িত্ব ছাড়ার কোনও প্রশ্ন নেই। দল যাঁদের প্রার্থী করেছে, আমি তাদের নিয়েই ভোটে লড়াই করব।’ সুর বদলে শনিবার এমন কথাই জানালেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। নেপথ্যে কাঁথি ও এগরা পুরসভায় গোটা সাতেক ওয়ার্ডে দলীয় প্রার্থীকে ঘিরে দলেরই একাংশের বিক্ষোভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোটের প্রার্থী তালিকা ঘিরে কিছুটা বেসুরে গেয়ে উঠেছিলেন তিনি। কিন্তু রাত পোহাতেই সেই সুর গেল মিলিয়ে। ফিরলেন তিনি পুরাতন মেজাজেই। জানিয়ে দিলেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের নির্দেশ মেনে চলার পাশাপাশি দল যাদের প্রার্থী করেছে তাঁদের নিয়েই তিনি লড়বেন পুরভোটে। তিনি অখিল গিরি। রাজ্যের মৎস্যমন্ত্রী ও অধিকারীদের খাস তালুক পূর্ব মেদিনীপুর জেলার দলের অন্যতম সেনাপতি। জেলার কাঁথি ও এগরা পুরসভায় তাঁকেই দলের নির্বাচন কমিটির আহ্বায়ক করা হয়েছিল পুরনির্বাচনের জন্য। কিন্তু দুই শহরের জন্য যে প্রার্থীতালিকা তৃণমূল প্রকাশ করেছে তা নিয়ে কিছুটা হলেও অসন্তোষ ছড়িয়েছিল। তার জেরে গিরি নিজেই জানিয়েছিলেন তিনি দলের দেওয়া দায়িত্ব থেকে অব্যাহতি চান। যদিও পরে তাঁর সঙ্গে কথা হয় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। তারপরেই সুর বদল করেন গিরি।

পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে কাঁথিতে শুক্রবার রাতে অখিলবাবুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। সেই বিক্ষোভের মূলে ছিল কাঁথি শহরের ৩টি ওয়ার্ডের প্রার্থীকে ঘিরে তৃণমূলকর্মীদের আপত্তি। কাঁথি শহরের ৭, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে যথাক্রমে অতনু গিরি, দিলীপকুমার মাইতি এবং তরুণকুমার বেরার। এই ৩জনই শুভেন্দু অধিকারীর অনুগামী হিসাবেই চিহ্নিত। এমনকি শুভেন্দু দলছাড়ার পরে তাঁরাও বিজেপিতে চলে গিয়েছিলেন। কিন্তু বিজেপি তাঁদের এবার টিকিট দিতে চাননি। তার জেরে ওই ৩জনই তৃণমূলে ফিরে আসেন ও পুরনির্বাচনের জন্য টিকিটও পেয়ে যান। এদের এখন দলের প্রার্থী হিসাবে মানতে পারছেন না ওই ৩ ওয়ার্ডের তৃণমূলকর্মীরা। এগরা শহরেও এইরকম ৩-৪টি ওয়ার্ডে শুভেন্দু ঘনিষ্ঠদের প্রার্থী করায় তা নিয়ে ক্ষোভ ছড়ায়। সেই ক্ষোভের জেরে শুক্রবার রাতে অখিলবাবু জানিয়েছিলন, ‘আমরা যে প্রার্থীতালিকা পাঠিয়েছিলাম, তা দল অনুমোদন দেয়নি, সেই কারণেই ক্ষোভ। প্রার্থীতালিকায় বিজেপির একজন-দুজন জায়গা পেয়েছেন, তাঁরা দাদার অনুগামী হিসেবে পরিচিত, এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে। আমি দলের তৈরি করা কাঁথি-এগরা নির্বাচনী কমিটির আহ্বায়ক। আমি তালিকা দেখে মর্মাহত। তাই ভেবেছি কনভেনার পদ ছেড়ে দেব।’

শনিবার সকালে তিনিই কিন্তু ভিন্ন সুরে কথা বলেছেন। জানিয়েছেন, ‘আমি যে তালিকা তৃণমূল নেতৃত্বের কাছে পাঠিয়েছিলাম, তার কপি আছে আমার কাছে। সব বাদ দিয়ে ‘দাদার অনুগামী’দের জায়গা দেওয়া হল কোন যুক্তিতে, তা জানি না। হয়তো আমার যোগ্যতা নেই প্রার্থী তালিকা তৈরি করার। তাই আমি দলের দেওয়া কাঁথি ও এগরা পুরসভা নির্বাচনে আহ্বায়কের পদ ছাড়তে চেয়েছিলাম। আমি সকালেই পার্থবাবুর সঙ্গে ফোনে কথা বলেছি। অন্তত পাঁচ থেকে ছয়টি প্রার্থী পরিবর্তন হওয়া দরকার বলে জানিয়েছি। তবে এ বিষয়ে উনি কোনও মন্তব্য করেননি। দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমি জানিয়েছি, যাঁরা গত ৫-১০ বছর ধরে দলে সর্বত ভাবে আছেন, তাঁদের উপেক্ষা করে ভোটে লড়াই খুব শক্ত। এ বারের প্রার্থিতালিকায় এমন অনেকেই আছেন, যাঁরা ‘দাদার অনুগামী’ হয়ে বিজেপি-র জন্য কাজ করেছেন। তৃণমূলের পতাকা লাগাতে দেননি। অথচ গত দু’এক দিন আগে তাঁরা দলে এসে টিকিট পেয়ে গেলেন। এ নিয়ে সাধারণ মানুষের এবং এলাকাবাসীর ক্ষোভ রয়েছে। আমি এলাকার পরিস্থিতি নিয়ে পার্থবাবুকে বিস্তারিত জানিয়েছি। দেখা যাক, দল যা সিদ্ধান্ত নেবে সে ভাবেই কাজ হবে। আমি দলের অনুগত সৈনিক। তাই দায়িত্ব ছাড়ার কোনও প্রশ্ন নেই। দল যাঁদের প্রার্থী করেছে, আমি তাদের নিয়েই ভোটে লড়াই করব।’

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের