বাড়িতে ডেকে রঙ মাখিয়ে প্রেমিকাকে মারধরের অভিযোগ

দোলের দিন প্রেমিকাকে বাড়িতে ডেকে রঙ খেলার পর, তাঁকে মারধর করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের দিন প্রেমিকাকে বাড়িতে ডেকে রঙ খেলার পর, তাঁকে মারধর করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়। অভিযোগকারিণীর দাবি, রঙ খেলার জন্য শুক্রবার দোলের দিন তাঁকে বাড়িতে ডাকেন প্রেমিক। তাঁর অভিযোগ রঙ খেলার সময় মদ খেয়েছিলেন ওই যুবক। এরপর মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজ করে। তিনি এর প্রতিবাদ করায় প্রেমিক ও তাঁর দাদা মিলে ওই যুবতীকে মারধর ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ওই যুবকের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রেমিকা।

অভিযোগকারিণী ওই তরুণী বলেন, “আমাকে শুক্রবার সকালে ফোন করে ও। বলে ওদের বাড়িতে রঙ খেলতে যেতে। বলল, গাড়ি নিয়ে তুমি আমাদের বাড়ি চলে এস। বাড়ির সকলে মিলে একসঙ্গে রঙ খেলব। রঙ খেলার সময়ই ও মদে পুরো ডুবেছিল। আমি রঙ তুলতে যাই ওদের কলতলায়। তখন আজেবাজে কথা বলতে শুরু করে আমায়। ওর বাবা পর্যন্ত বলছেন, ‘কেন গালাগাল করছিস মেয়েটাকে’? আমিও তখন প্রতিবাদ করি, কেন এভাবে কথা বলছ আমার সঙ্গে? তখন আমাকে কলতলায় ফেলে চুলের মুঠি ধরে মারতে শুরু করেছে ও। সেই সময় ওর দাদাও ভাইয়ের সঙ্গে তাল মেলায়। আমার গায়ে হাত তোলে। ওই তরুণী জানান, এরপর তিনি প্রেমিকের বাড়ি থেকে বেরিয়ে আসেন। দ্রুত রেললাইন ধরে ছুটতে ছুটতে সোনারপুর থানায় পৌঁছন। থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কেন এমন ঘটনা ঘটল তা জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মদের নেশায় ওই যুবক এই ঘটনা ঘটান নাকি এর আগে অন্য কোনও কিছু ঘটেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত