জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছেই। সেই কারণে পিঠ বাঁচাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এবার তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ। নিজের জন্মদিন পালনের জন্য মাঝরাতে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন তিনি! আজ, রবিবার এমনটাই অভিযোগ করেছেন নৈহাটি বড়মা মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। শুধুই পার্থ ভৌমিক নন, তাপসের নিশানায় রয়েছেন নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা মন্দির কমিটির প্রাক্তন সভাপতি অশোক চট্টোপাধ্যায়।

এদিন তাপস ভট্টাচার্য জানান, ‘প্রভাব খাটিয়ে বড় মায়ের মন্দির খুলে জন্মদিন পালন করেছেন পার্থ ভৌমিক। উনি জোর করে যদি আমাদের এসে বলেন, আমি মন্দির না খুলে কী করব? পার্থ ভৌমিকের রাজনৈতিক প্রভাবের কারণেই নির্ধারিত সময়ের পরে মন্দির খুলতে বাধ্য হয়েছিলাম।’ একই সঙ্গে নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়কে নিশানা করে তাপসবাবু বলেছেন, ‘আমরা পুতুল ছিলাম। সভাপতির কথাতেই মন্দির চলত। অশোক চট্টোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই আমাদের কাজ করতে হত।’

আরও পডুন: দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

তবে আচমকাই কেন এই বক্তব্য রাখলেন তাপস ভট্টাচার্য? ঘটনার সূত্রপাত বড়মা মন্দিরের প্রণামী বাক্স চুরির বিষয়কে কেন্দ্র করে। দিন কয়েক আগে তাপস ভট্টাচার্য ও মন্দির কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক দফতরে দুর্নীতির অভিযোগ জানিয়ে আবেদন জমা পড়ে। যদিও সেটা ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি। সঙ্গে বড় মায়ের দানের গয়না গলিয়ে মূর্তির অলংকার তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, সমস্ত ভ্যালুয়েশন ও নথি সংরক্ষিত রয়েছে। মন্দিরে বিভিন্ন সামগ্রী কেনা নিয়েও প্রশ্ন ওঠে। তাপস জানান, সব কেনাকাটাই কমিটির সিদ্ধান্তে এবং চেকের মাধ্যমে হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তাপস বলেন, ‘আমার কাছে অডিট আছে, হিসাব আছে, সোনার ভ্যালুয়েশন আছে। দেখতে চাইলে সব দেখিয়ে দেব।’

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ