দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, রবিবার গভীর রাতেই সেটি ওড়িশার বালেশ্বরের খুব কাছ দিয়েই স্থলভাগে প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। নিম্নচাপের প্রভাব কাটলেও আগামী সপ্তাহভর মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পডুন: যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আজ, রবিবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর বুলেটিনে জানিয়েছিল, উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে সেটি। ওড়িশার বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব নিম্নচাপটির অবস্থান। আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তীশগড়ের দিকে এগোতে থাকবে। এর প্রভাবে আগামিকাল সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘন্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে, তাই প্রবল দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই। শুধুমাত্র রাজস্থান থেকে উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকার কারণে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহজুড়ে।

বিকেলে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত ভাবে জানিয়েছে কবে ও কোথায় কতটা বৃষ্টি হবে। সেই তালিকা দেওয়া হল-
দক্ষিণবঙ্গ

৬ জুলাই
•দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
•পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা।

৭ জুলাই
•প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
•উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে।

৮ জুলাই
•অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
•বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

৯ জুলাই
•বৃষ্টির পরিমাণ আবার কিছুটা বাড়তে পারে।
•পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা।

১০ জুলাই
•দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

১১ জুলাই
•বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তবে উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

১২ জুলাই
•অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
•কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গ

৬ জুলাই
•পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা।
•সমতলের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টি।

৭ জুলাই
•সব জেলায় বৃষ্টি।
•দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

৮ জুলাই
•উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
•পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

৯ জুলাই
•বৃষ্টির তীব্রতা আবার বাড়তে পারে।
•দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

১০ জুলাই
•সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
•পাহাড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

১১ জুলাই
•প্রায় সব জেলায় বৃষ্টি।
•উত্তরবঙ্গের উত্তরাংশে ভারী বৃষ্টি হতে পারে।

১২ জুলাই
•সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
•পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়