রাহুল সিনহার গাড়িতে হামলার অভিযোগ ডিওয়াইএফআই’এর বিরুদ্ধে

বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর কর্মীরা বিজেপি নেতার গাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। ডিওয়াইএফআই অভিযোগ অস্বীকার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতা তথা গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল। নদিয়ার চাকদায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর কর্মীরা বিজেপি নেতার গাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও ডিওয়াইএফআই কর্মীরা হামলার অভিযোগ অস্বীকার করেছে।

জানা গিয়েছে শনিবার চাকদায় নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ডিওয়াইএফআই-এর একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই সময় গাড়ি নিয়ে ওই সভাস্থলের ভিতর দিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রাহুল সিনহা, জগন্নাথ সরকার-সহ অন্যান্য বিজেপি নেতারা। বাম কর্মী সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত থাকায় বিজেপি নেতাদের গাড়ি আটকে পড়ে। ডিওয়াইএফআই এর অভিযোগ, এরপর বিজেপি কর্মীরা প্রথমে হাতাহাতি শুরু করে। বামকর্মীদের উপর চড়াও হয় গেরুয়া বাহিনী। এরপর ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বিজেপির অভিযোগ, বামেরা রাহুল সিনহার গাড়িতে হামলা চালায়। যদিও পদ্ম শিবিরের অভিযোগ অস্বীকার করেছেন ডিওয়াইএফআই কর্মীরা। অন্যদিকে ঘটনার খবর পৌঁছয় চাকদা থানায়। খবর ঘটনাস্থলে এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হাতাহাতিতে জখম হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন।

অন্যদিকে এই ঘটনা নিয়ে রাহুল সিনহা বলেন, ‘চাকদায় যেখানে আমাদের বিজয়া সম্মিলনী ছিল সেখানে আমি আসছি শুনে তৃণমূল কংগ্রেস, তাদের দোসর সিপিএমকে দিয়ে ওখানে পথ অবরোধ করে। আমার গাড়ি পৌঁছনো মাত্র একটি ছেলে লাঠি দিয়ে মেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়।’

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার