রান্না করে খেতে হতো, তাই স্ত্রীকে খুন স্বামীর

স্ত্রীকে শ্বাসরোধ করে শাবল দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে শ্বাসরোধ করে শাবল দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার পানোয়া গ্রামে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামী নিজে থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম মমতাজ খাতুন। ২৯ বছর বয়স তাঁর। রবিবার ভোরে পানোয়া গ্রামে তাঁদের ঘর থেকে ওই বধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রায় ১৩ বছর আগে পূর্ব বর্ধমানের কাটোয়ার গাঙ্গুলীডাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ রহমতের বিয়ে হয়েছিল একই জেলার ভাতারের পানোয়া গ্রামের মমতাজ খাতুনের সঙ্গে। বিয়ের পর তাদের দুই কন্যাসন্তান ও জন্ম নেয়। পেশায় রাজমিস্ত্রির কাজ করেন শেখ রহমত। বিয়ের পর থেকে সে গাঙ্গুলিডাঙ্গা ছেড়ে পানোয়ায় শ্বশুর বাড়ি এলাকায় বসবাস করা শুরু করে। তার শ্বশুর শেখ মোমিন তার বাড়ির পাশেই মেয়ে জামাইয়ের বসবাসের জন্য কিছুটা জায়গা দেন। সেখানেই থাকতেন তারা।

এই ঘটনা নিয়ে মৃত বধূর বাবা শেখ মোমিন জানান, মেয়ের সঙ্গে জামাইয়ের মাঝেমধ্যে অশান্তি হত। তবে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত বলে তাঁরা নাক গলাতেন না বেশি। কিন্তু মেয়েকে এইভাবে খুন করবে জামাই তা স্বপ্নেও ভাবেননি বলে জানান শেখ মোমিন। অন্যদিকে স্ত্রীকে খুন করার পর নিজে থেকে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে শেখ রহমত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে আলিনগর চৌরাস্তার মোড় পুলিশি টহলদারি চলছিল। সেই সময় শেখ রহমত সাইকেল চালিয়ে এসে পুলিশের কাছে গোটা ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করে। কিন্তু কী কারণে এই খুন? অভিযুক্ত শেখ রহমত জানায়, ‘সময়ে রান্না করত না। আমাকে কাজ করে বাড়িতে গিয়ে প্রায় দিনই রান্না করতে হত। আমার বিষয়ে কোনও দায়িত্ব পালন করত না।’ এই ঘটনা নিয়ে স্থানীয় প্রতিবেশীরা জানান, শেখ রহমতের নেশা ছিল লটারির টিকিট কাটার। একইসঙ্গে বাজারে বহু টাকা দেনা হয়ে গিয়েছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?