লক্ষ্মীর ভান্ডারে বাড়তি ভাতা, মমতা ভজনায় মাতলেন সন্দেশখালির প্রতিবাদীরা

সেই আনন্দ উৎসবে মেতেছে সন্দেশখালির মহিলারা। রীতিমতো উৎসবে সামিল হয়েছেন প্রত্যন্ত দ্বীপঅঞ্চলের মহিলারা। ব্যাংকে টাকার মেসেজ ঢুকতে শুরু হয়েছে উৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, টাকা কথা বলে। দিন কয়েক আগে গোটা দেশেই ঝড় তুলেছিল সন্দেশখালিকাণ্ড। তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল গ্রামবাসীদের একাংশ। তাদের মধ্যে সিংহভাগই মহিলা। অথচ বৃহস্পতিবার তাঁদের মুখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি। কেননা, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিমতো মঙ্গলবার থেকেই বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বাড়তি টাকা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের  ভাতা বৃদ্ধি রাজ্যের শাসকদলকে রাজনৈতিক ডিভিডেন্ড দেবে।  

রাজ্য বাজেটেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫০০ টাকার ভাতা বেড়ে হয়েছিল এক হাজার টাকা। আর যারা ১,০০০ টাকা পেতেন, তারা পাবেন ১২০০ টাকা। গত মঙ্গলবারই লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বাড়তি ভাতা।  আর তাতেই রাজ্যজুড়ে আনন্দ-উ‍ৎসবে মেতেছেন মহিলারা। ব্যতিক্রম নয় সন্দেশখালিও। বৃহস্পতিবার দেখা গেল, সবুজ আবির নিয়ে উ‍ৎসবে সামিল সন্দেশখালির প্রতিবাদীরা। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও জয়ধ্বনি দিলেন তারা। বেশ কয়েকজন তো রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন, ‘দিদি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) যা বলেন, তা করেন। দিদিই গরিবদের কথা ভাবেন। তাই ভোট দেবেন দিদির দলের প্রার্থীকেই।’

শুধি প্রত্যন্ত দ্বীপ অঞ্চল সন্দেশকালির মহিলারাই নন, লক্ষ্মীর ভান্ডারের বাড়তি ভাতা নিয়ে রীতিমতো আনন্দ মিছিল বের করেছিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড রুদ্রপুরের মহিলারা। লক্ষ্মীবারে সকাল থেকে লক্ষ্মীর ভান্ডারের প্ল্যাকার্ড- ফেস্টুন নিয়ে সবুজ আবিরে মাতলেন গৃহবধূরা। পাশাপাশি একে অপরের মিষ্টি খাইয়ে আনন্দ-উৎসবে মেতে উঠলেন। 

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের