ঘন কুয়াশাই কি কাল হল? কন্টেনারের পিছনে সজোরে ধাক্কায় মৃত অ্যাম্বুল্যান্সের চালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছিল গোটা রাজ্য। সেই কুয়াশার মাঝে রোগী ও তার পরিজনদের নিয়ে দ্রুতগতিতে ছুটছিল অ্যাম্বুল্যান্স। ভোরবেলার ঘন কুয়াশায় সামনে দৃশ্যপট খুব একটা পরিষ্কার ছিল না। এই পরিস্থিতিতে সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্স চালক। সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের দাঁতন থানার বামনপুকুরের কাছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সাতটা নাগাদ ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারের পেছনে ধাক্কা মারে ওই অ্যাম্বুল্যান্সটি। দুর্ঘটনাস্থলেই মারা যান ঈশ্বরচন্দ্র সর্দার (৪০) নামে ওই চালক। তার বাড়ি বাঁকুড়ার কোতুলপুর এলাকায়। ওই অ্যাম্বুল্যান্সে থাকা রোগী সহ আরও চারজন গুরুতর জখম হয়েছেন। আহতদের নাম প্রিয়ব্রত রায়, সুব্রত রায়, অবিনাশ রায় ও অজয় মণ্ডল। তাদের প্রত্যেকের বাড়ি চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকায়। ওই অ্যাম্বুল্যান্স করে ওড়িশার ভুবনেশ্বর এইমসে চিকিৎসার জন্য যাচ্ছিলেন তারা।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার জেরে চালক সামনের রাস্তা ভালো করে দেখতে পাননি। এদিকে গাড়িটিও বেশি গতিতে ছিল বলে মনে করা হচ্ছে। কন্টেনারটিকে ওভারটেক করতে গিয়ে সেই গাড়িটির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই অ্যাম্বুল্যান্সটি। প্রচণ্ড আওয়াজ শুনে আশপাশ থেকে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির ভিতর থেকে সকলকে একে একে বার করা হয়। আহতদের প্রথমে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে