কোভিড আক্রান্ত নোবেলজয়ী অমর্ত্য সেন, উদ্বিগ্ন মমতা

কোভিডে আক্রান্ত হয়েছেন অমর্ত্য সেন। তাই তাঁকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে সর্বত্র। সূত্রে খবর উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় দুঃসংবাদ বাংলা ও বাঙালির জন্য। কোভিডে(Covid) আক্রান্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা নোবেলজয়ী ব্যক্তিত্ব অমর্ত্য সেন(Amartya Sen)। শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই(Pratichi) এখন রয়েছেন অমর্ত্যবাবু। আছেন আইসোলেশনে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কিন্তু অমর্ত্যবাবুর এই কোভিড আক্রান্তের ঘটনা সামনে আসতেই বাংলাজুড়ে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নানা মহল থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। সূত্রের খবর, অমর্ত্যবাবুর কোভিড আক্রান্তের খবর পেয়ে উদ্বিগ্ন তাঁর ‘বোন’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। নবান্ন সূত্রে তেমন খবরই মিলেছে।

জানা গিয়েছে, গত ১ জুলাই শান্তিনিকেতনে(Shantiniketan) নিজের বাড়িতে আসেন অমর্ত্য সেন। কিন্তু এখন নতুন করে আবার কোভিডের বাড়বাড়ন্তের জন্য সেখানে কারও সঙ্গে দেখাসাক্ষাৎ করছেন না অমর্ত্যবাবু। শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল তাঁর। কিন্তু, কোভিডে আক্রান্ত হওয়ার পরে যাবতীয় পরিকল্পনা বাতিল করা হয়। ৮৮ বছরের এই অর্থনীতিবিদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই উদ্বিগ্ন শুভাকাঙ্খিরা। তবে এখনও তাঁর আরটি-পিসিআর টেস্টের ফলাফল প্রকাশ্যে আসেনি। তবে সূত্রে জানা গিয়েছে, বয়সজনিত কিছু সমস্যা অমর্ত্যবাবুর রয়েছে। তাই তাঁর দিকে কড়া নজরদারি চালাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি তাঁর শারীরিক পরিস্থিতির ওপরেও তীক্ষ্ণ নজরদারি চালানো হচ্ছে। কোনও কারনে তা৬র পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে তাঁকে যাতে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত কলকাতায় আনা যায় সেই ব্যবস্থা রাজ্য সরকারের তরফে রাখা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।    

উল্লেখ্য, দেশে আবার কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশের চিকিৎসক ও বিশেষজ্ঞদের দাবি, কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট দেশে পা রেখাছে তার জেরেই কোভিডের চতুর্থ ঢেউ এখন কাঁপুনি ধরিয়েছে দেশে। তবে কোনও রাজ্য থেকেই এখনও পর্যন্ত অত্যাধিক হারে কোভিড আক্রান্ত হওয়ার খবর মেলেনি। এই দিকটি ভালো লক্ষ্যণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও কোভিডের নতুন ভ্যারিয়েন্টটি আগের ভ্যারিয়েন্টের থেকে ২০ থেকে ৩০ শতাংশ অধিক সংক্রামক। বাংলাতেও কোভিডের প্রকোপ বাড়ছে। এর মধ্যেই অমর্ত্যবাবুর বিষয়টি সামনে আসায় কার্যত উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে বিপাকে আবগারি দল, মাফিয়াদের তাণ্ডবে আহত ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে