বারবার EVM বিকল, আমতার ভোটকেন্দ্রে নাজেহাল ভোটাররা

Share:

নিজস্ব প্রতিনিধিঃহাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের ০৭ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন ইভিএম বিভ্রাটে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘরদুগরা মনিমোহন প্রাইমারি বিদ্যালয়ে স্থাপিত এই বুথে সকাল থেকেই একাধিকবার ইভিএম মেশিনে সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে। মোট চারবার প্রযুক্তিগত ত্রুটির কারণে ভোটগ্রহণ ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত বেলা এগারোটার পর সম্পূর্ণভাবে ইভিএম বিকল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত নতুন ইভিএম মেশিন এনে ভোটগ্রহণ পুনরায় শুরু করে নির্বাচন কমিশন।

স্থানীয় সূত্রে খবর, বেলা এগারোটার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, তখন ইভিএম সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়। এর ফলে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে নির্বাচন কমিশনের তরফে দ্রুত নতুন ইভিএম মেশিন এনে পুনরায় ভোট প্রক্রিয়া শুরু করা হয়।এই বুথে মোট ভোটার সংখ্যা ৯৯৪ বলে জানান সেক্টর অফিসার অলক মণ্ডল। তাঁর বক্তব্য অনুযায়ী, ৩৩৪টি ভোেট পড়ার পরই পুরনো মেশিনটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে। আরও সমস্যা তৈরি হয় যখন দেখা যায়, মেশিনে ভোট গণনার সময় শূন্য ফলাফল দেখাচ্ছে। এই ঘটনায় মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভোটকর্মী ও রাজনৈতিক শিবিরে।

আরও পড়ুনঃ বুথের বাইরে উদ্ধার ৬টি তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসীরা

নতুন মেশিনে ভোটগ্রহণ শুরু হলেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। তৃণমূল নেতৃত্বের দাবি, পুরনো মেশিনে পড়া ৩৩৪টি ভোটের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে স্পষ্টতা নেই। তাঁদের মতে, গণনা নিয়ে এই ধরনের অনিশ্চয়তা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।অন্যদিকে প্রিজাইডিং অফিসার জয়ন্ত মাইতি জানিয়েছেন, ভিভিপ্যাট গণনার মাধ্যমে সমস্ত ভোটের হিসাব রাখা সম্ভব হবে এবং কোনও ভোট নষ্ট হবে না। তবে স্থানীয় তৃণমূল নেতা পিনাকী দাসের অভিযোগ, এখন যা বলা হচ্ছে তা ভবিষ্যতে সমস্যায় রূপ নিতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে বুথ এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তদন্ত ও প্রযুক্তিগত পর্যালোচনা চালাচ্ছে নির্বাচন কমিশন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে