টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক  জেলায় চলছে টানা বৃষ্টি। তাতেই বাড়ছে বিপদ। কয়েক দিনের বৃষ্টির জেরে বিপর্যস্ত গোঘাটের কামচে এলাকা। লাগাতার বৃষ্টিতে  মাটি জল শুষে নেওয়ায় দুর্বল হয়ে পড়েছিল বাড়ির দেওয়াল। শেষ পর্যন্ত মঙ্গলবার ( ১সেপ্টেম্বর) ভোরে বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পরেশ সাঁতরার মাটির বাড়ির একাংশ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পরেশ সাঁতরা ও তাঁর স্ত্রী। মাথার উপরের ছাদ হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বৃদ্ধ দম্পতি ও তাঁর পরিবার।   

জানা গিয়েছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির ভিতরেই ছিলেন। আচমকা দেওয়াল ভেঙে পড়ার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। কোনও রকমে বাড়ি থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন বৃদ্ধ দম্পতি। তবে বাড়ির বাকি অংশও বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সেখানে ফিরে যাওয়ার উপায় নেই তাঁদের। মাথার উপর ছাদ হারিয়ে আপাতত স্থানীয় একটি মন্দিরের বারান্দায় আশ্রয় নিয়েছেন পরেশ সাঁতরা ও তাঁর পরিবার। এক রাতের মধ্যেই শেষ সম্বলটুকু হারিয়ে কার্যত দিশেহারা তাঁরা। এমন পরিস্থিতিতে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই তাঁদের পাশে দাঁড়িয়েছেন। খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্যের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

ঘটনার খবর পেয়ে সকালে দুর্গত পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছন শাসকদলের স্থানীয় নেতারাও। তাঁরা পরিস্থিতির খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এলাকাবাসীর দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রিপল, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।  এদিকে, আরামবাগ মহকুমা ও সংলগ্ন এলাকায় রাত থেকেই দফায় দফায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। কিছু সময় বৃষ্টির তীব্রতা কমলেও বেলা বাড়ার সঙ্গে ফের শুরু হয়েছে অবিরাম বৃষ্টিপাত। এর জেরে এলাকার একাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা