পারিবারিক অশান্তির জের, জঙ্গলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন অঙ্গনওয়াড়ি সহায়িকাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের খবরের শিরোনামে উঠে এল বধূহত্যার ঘটনা। পারিবারিক অশান্তির জেরে অকালমৃত্যুর শিকার হলেন এক মহিলা। পেশায় তিনি ছিলেন অঙ্গনওয়াড়ি সহায়িকা। তাঁকে শ্বাসরোধ করে খুন‌ের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পরই মৃতার বাপের বাড়ির তরফে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এর পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে আজ ওই মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয়।

আরও পড়ুনঃ অর্থাভাবে অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি, গাড়ির ছাদেই ভাইয়ের লাশ বাড়ি নিয়ে গেলেন দিদি

জানা গিয়েছে, শনিবার দিন ওই অঙ্গনওয়াড়ি সহায়িকাকে কর্মরত অবস্থাতেই জঙ্গলে ডেকে নিয়ে যান তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এরপর সুযোগ বুঝে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর বিকেলের দিকে মৃতার বাপের বাড়িতে ফোন করে জানানো হয় তাঁদের মেয়ে জঙ্গলের মধ্যে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপরই ছুটে আসেন মৃতার বাপের বাড়ির সদস্যরা। কিন্তু মৃতদেহ দেখে সন্দেহ হয় তাঁদের। এরপরই তাঁরা বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ বাংলাদেশের প্রসঙ্গ তুলে হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান অর্জুন সিংয়ের

এরপর গতকাল রাতেই বিষ্ণুপুর থানায় মৃতার স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়ির লোকজন মৃতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। মৃতার পরিবারের সদস্যরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাঁদের দাবি, পোস্টমর্টেম রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য