সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আটকানো যাচ্ছে না অভিবাসীদের স্রোত। জীবনের ঝুঁকি উপেক্ষা করে মরক্কো থেকে জলপথে সেউতায় প্রবেশ করতে গিয়ে শনিবার দুপুর পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ জন। অভিবাসীদের স্রোত রুখতে সৈকতের ব্রেকওয়াটারের (ঢেউ-প্রতিরোধক বাঁধ) কাছে ব্লক ব্যারিয়ার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।

উত্তর আফ্রিকার স্প্যানিশ স্বায়ত্তশাসিত শহর মেলিলার পাশাপাশি সেউতা হল আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত। দুটি শহর দিয়ে প্রায়ই অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেন আভিবাসীরা। চলতি মাসের শুরুর দিকে স্পেনের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল,  সেউতা বা মেলিলায় পৌঁছানোর চেষ্টাকালে সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। ওই রায়ের পরেই সেউতায় প্রবেশের হিড়িক পড়ে যায়। মরক্কোর উত্তর উপকূলের সেউতা ছিটমহল স্পেনের অধীনে। জনসংখ্যা মেরেকেটে ৮৫ হাজার। কিন্তু গত বৃহস্পতিবার থেকে সেই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কেউ জলপথে, কেউ আবার স্থলপথে সীমান্ত পেরিয়ে সেউতায় ঢুকে পড়েছেন।

সেউতার অধিবাসীর সংখ্যা ছিল ৮৫ হাজার। কিন্তু গত কয়েকদিন ধরে ৬০ হাজার অভিবাসী ঢুকে পড়েছেন শহরটিতে। স্পেন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘মরক্কো থেকে যারা জলপথে কিংবা স্থলসীমান্ত পেরিয়ে সেউতায় ঢুকেছিলেন, তাদের মধ্যে ৩৭ হাজার জনকে বুঝিয়ে ফেরত পাঠানো সম্ভব হয়েছ। জলপথ পেরিয়ে সেউতায় ঢুকে পড়া বহু অভিবাসী খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন। তাদের মধ্যে নাবালক তথা শিশুর সংখ্যা প্রায় সাত হাজার। এক ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ অনুপ্রবেশকে ‘ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন’ বলে অভিযোগ করেছেন। মরক্কো থেকে সেউতায প্রবেশের হিড়িকের জন্য মানব পাচারকারীদেরও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?