সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে চলছে এসআইআর-র কাজ। বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপ, ফর্ম তোলা ও ডিজাটাইজ করার কাজ দেওয়া হয়েছে বিএলওদের। সেই SIR-র কাজ করার জন্য পূর্ব বর্ধমানে জামালপুরের হালাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শিকেয় উঠেছে। সামনের মাসেই বার্ষিক পরীক্ষা। এই স্কুলে ৪ জন শিক্ষক। সেই ৪ জনকেই বিএলও করা হয়েছে। ফলে পড়াশোনা প্রায় লাটে উঠেছে।

সামনেই ফাইনাল পরীক্ষা। তার আগে স্কুলের পঠন পাঠন লাটে ওঠায় চিন্তায় অভিভাবকরা। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। তাঁদের কথা চিন্তা করে কমিশন সিদ্ধান্ত বদল করুক, এমন দাবি তুলেছেন অভিভাবকরা। জানা গিয়েছে, জামালপুরের হালাড়া প্রাথমিক বিদ্যালয় ১৯৫৪ সালে তৈরি হয়েছিল। ওই স্কুলে এখন রয়েছে ১১২ জন পড়ুয়া। ৩ শিক্ষক ও ১ শিক্ষিকাকে দিয়ে চলে পঠন পাঠন। কিন্তু বিএলও হিসেবে ৪ জনের নামই ঠিক করা হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কাজে ব্যস্ত তাঁরা। এই কাজ করতে গিয়ে স্কুলে গিয়ে প্রতিদিন কাজ করা অস্মভব হয়ে উঠেছে বলে অভিযোগ। সেই কারণে তাঁরা পালা করে একদিন করে স্কুলে এসে কাজ সামাল দিচ্ছেন।  এই পরিস্থিতিতে ব্লকের স্কুল পরিদর্শক ব্লকের ইটলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহম্মদ আসিফ ফিদৌসিকে হালাড়া  প্রাথমিক বিদ্যালয়ে বহাল করেছেন। তিনি এখন দায়িত্ব সামাল দিচ্ছেন।

শিক্ষকদের কাছে না পেয়ে মন ভাল নেই খুদেদেরও। পড়াশোনায় মনও বসাতে পারছে না তারা। ছোটদের দাবি, প্রিয় শিক্ষকরা তাড়াতাড়ি ফিরে আসুন।  পরীক্ষার আগে ফের জোরদার পড়াশোনা করতে প্রিয় শিক্ষকদের ফেরার অপেক্ষায় খুদেরা। কিন্তু এতদিন পিছিয়ে গেলে পড়াশোনা কীভাবে হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা