‘জুতো মারুন’, বাংলায় ছড়াল ইউনূস বিরোধী পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিন্ময় প্রভুকে গ্রেফতারি নিয়ে অশান্ত বাংলাদেশ। সেইসঙ্গে  সংখ্যালঘু হিন্দুদের উপর সেখানে চলছে অত্যাচার ।   আর সেই ছায়া পড়েছে এপার বাংলায়। এই আবহে উত্তরবঙ্গের শিলিগুড়িতে ছড়াল ইউনূস বিরোধী পোস্টার। তাতে লেখা— ‘জুতো মারুন, থুথু ফেলুন’।  সঙ্গে ইউনূসের ছবি ।    আর তাতেই মনে করা হচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ দিন দিন আরও জোরাল হতে চলেছে।

বাংলাদেশ সীমান্তের কাছে শিলিগুড়ি। সেখানকার রাস্তাতেই ছড়ানো হয়েছে ইউনূস বিরোধী পোস্টার। আর সেই পোস্টারে  দেখে অনেকেই পানের পিক, থুথু ছেটাচ্ছেন। তবে এই পোস্টার কারা লাগিয়েছে  তা এখন জানা যায়নি। তবে ইতিমধ্যেই এই পোস্টার ঘিরে শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। 

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শিলিগুড়ির এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন,’ ভারতের সহযোগিতাতেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। কিন্তু ওই দেশের একাংশ তা ভুলে গিয়েছেন।‘  অন্যদিকে এক চিকিৎসক স্পষ্টভাবে  জানিয়ে দিয়েছেন, ‘তাঁর কাছে রোগী দেখাতে এলে জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে। তা না হলে রোগী দেখবেন না।‘ বলা বাহুল্য, গত ৬ অগস্ট  বাংলাদেশে পতন হয় হাসিনা সরকারের। এরপরেই অন্তর্বর্তী সরকার গঠন করে মহম্মদ ইউনুস। আর এই সরকার গঠনের পর থেকেই বাংলাদেশে  লাগাতার হিন্দু এবং সংখ্যালঘুদের  ওপর চলছে অত্যাচার। শুধু তাই নয় সেখানে করা হচ্ছে ভারতীয় পতাকার অবমাননা।  তাতেই ক্ষুব্ধ এপার বাংলার মানুষ।

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা