রাইস মিল অ্যাকাউন্ট খোলার পাশাপাশি ফেরানো হোক মোবাইল, আবেদন অনুব্রতর

কলকাতা হাইকোর্টে অনুব্রতর জামিনের শুনানি আগামী ১৬ ডিসেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের জেল হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL)। তবে, এদিন অবশ্য তাঁর আইনজীবী জামিনের জন্য আবেদন জানাননি। কেষ্টর আবেদন ছিল, দু’টি।

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত মণ্ডলকে পেশ করে আসানসোল বিশেষ সিবিআই আদালতে। উল্লেখ্য, কেষ্ট জামিনের আবেদন করে আগেই দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। সেই শুনানি আগামী ১৬ ডিসেম্বর। তাই এদিন আসানসোল বিশেষ সিবিআই আদালতে তিনি নতুন করে আবেদন জানাননি। তাঁর আইনজীবীর আবেদন ছিল অন্য দু’ই বিষয়ে।

আরও পড়ুন: অনুব্রত করলেন না জামিনের আবেদন, ফের জেল হেফাজত 

ভোলে ব্যোম রাইস মিলের অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন জানানো হয়েছে এদিন। অন্যদিকে, যে দু’টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেই ফোনগুলি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানান অনুব্রতর আইনজীবী।

সূত্রের খবর, ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে কিছুই বলেননি বিচারক। তবে ফোন ফেরানো নিয়ে তিনি তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারপরেই জানান, ফোন ফেরানো সম্ভব নয়। উল্লেখ্য, এদিন বিচারক অনুব্রতর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি হবে আগামী ২২ ডিসেম্বর। অন্যদিকে, অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে যেতে পারবে কি না, সেই মামলার শুনানি আগামী ১২ ডিসেম্বর হবে দিল্লি হাইকোর্টে।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের