গরুপাচার মামলায় রক্ষাকবচের আবেদন অনুব্রতর

গরুপাচার(Cow Smuggling) মামলায় রক্ষাকবচের আবেদন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মন্ডল(Anubrata Mandal)।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুপাচার(Cow Smuggling) মামলায় রক্ষাকবচের আবেদন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মন্ডল(Anubrata Mandal)। ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশে স্বস্তি মিললেও ফের সিবিআই (CBI) তলবের মুখে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিকবার তাঁকে সিবিআই দফতর নিজাম প্যালেসে ডেকে পাঠান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই তলব এড়ান বীরভূম জেলা তৃণমূল সভাপতি। চলতি মাসের ১৫ তারিখে আবার তাঁকে তলব করেছে সিবিআই। তার আগে রক্ষাকবচের আবেদন  জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ। আইনজীবী জানান, বীরভূম তৃণমূল জেলা সভাপতি আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় তফন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করবেন তিনি। কিন্তু সিবিআই তাকে যেন গ্রেফতার না করে। শুক্রবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ হতে পারে শুনানি।

দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় তলব করা হয় তাঁকে। অসুস্থতার কথা জানিয়ে তলবে যাননি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। এরপর কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। কলকাতা হাইকোর্ট তাঁর আবেদন মঞ্জুর করে। একইসঙ্গে আদালত জানায়, নির্দেশ ছাড়া বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে গ্রেফতার করা বা তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। চলতি বছরের প্রথম দিকে অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানুয়ারি মাসে দুইবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে নোটিস পাঠায় সিবিআই।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা