কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিলেন ২ অনুব্রত ঘনিষ্ঠ, আত্মবিশ্বাসী কেরিম

দিল্লির ইডি দফতরে হাজিরা দিয়েছেন রাজীব ভট্টাচার্য। অন্যদিকে, সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন কেরিম খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি (ED) ও সিবিআই (CBI) দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ২ জন। পেশায় দু’জনেই ব্যবসায়ী ও স্থানীয় নেতা। বৃহস্পতিবার উপস্থিত হয়েছিলেন রাজীব ভট্টাচার্য এবং কেরিম খান। তবে এদিন কেরিম খানকে অনেকটাই আত্মবিশ্বাসী দেখায়।

দিল্লির ইডি দফতরে হাজিরা দিয়েছেন রাজীব ভট্টাচার্য। অন্যদিকে, সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন কেরিম খান। জানা গিয়েছে, গরু পাচার মামলার তদন্তের জন্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজীব ভট্টাচার্যকে। বোলপুরের আমোদপুরের বাসিন্দা রাজীব। উল্লেখ্য, তাঁকে আগে সিবিআই জেরা করেছিল। প্রশ্ন করা হয়েছিল, কেন নিউটাউনের বেসরকারি হাসপাতালে ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন এই চালকল ব্যবসায়ী। উল্লেখ্য, ওই হাসপাতালে তখন ভর্তি ছিলেন অনুব্রত মণ্ডলের স্ত্রী। ব্যবসায়ী জানিয়েছিলেন, চিকিৎসার জন্য ওই টাকা তিনি দিয়েছিলেন। তা ভুল নয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, গরুপাচার মামলার তদন্তেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেরিম খানকে। তবে এদিন তাঁকে দেখা গেল আত্মবিশ্বাসী মেজাজে। তাঁর সাফ জবাব, আর্থিক দুর্নীতির কোনও প্রশ্নই ওঠে না। তিনি এও বলেন, তদন্তে সবরকম সহযোগিতা করবেন। বলেন, ওরা (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) যা বলছে তা প্রমাণ করে দেখাক আগে। প্রসঙ্গত, এদিন তিনি সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন আয় ও ব্যয়ের হিসেব নিয়ে।

উল্লেখ্য, এদিন দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, তাঁকে কেষ্টর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে বসিয়ে মুখোমুখি জেরা করা হচ্ছে। তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের সিএ মনীশ কোঠারিকেও।

আরও পড়ুন: ২০১৪ ও ২০১৭ সালের টেট অনুত্তীর্ণরা অংশ নিতে পারবেন নিয়োগ প্রক্রিয়ায় 

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস