হাঁফ ছাড়লেন অনুব্রত, এখনই দিল্লি যেতে হচ্ছে না

ইডি (ED) চাইছিল তড়িঘড়ি অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL) দিল্লি নিয়ে যেতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি (ED) চাইছিল তড়িঘড়ি অনুব্রত মণ্ডলকে (ANUBRATA MONDAL) দিল্লি নিয়ে যেতে। তবে আপাতত তা হচ্ছে না। এতেই স্বস্তির নিশ্বাস ফেলেছন কেষ্ট। বুধবার তাঁকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে শুনানি ছিল দিল্লি হাইকোর্টে।

আজ এই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। পরবর্তী শুনানি’র দিন ধার্য হয়েছে আগামী ১২ ডিসেম্বর। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের আইনজীবী কপিল সিব্বল। বুধবার তিনি আবেদন জানিয়ে বিচারপতির কাছে বলেন, যে মামলায় তাঁর মক্কেলের নাম রয়েছে, সেই মামলায় রয়েছে সায়গল হোসেন এবং বিকাশ মিশ্রের নাম। তবে বিকাশ ও সায়গলের শুনানি হচ্ছে অন্য বিচারপতির এজলাসে। তাই ওই এজলাসেই হোক কেষ্টর শুনানি। তবে এই আবেদনের বিরোধিতা করেছিলেন ইডি’র পক্ষের আইনজীবী। দু’ই পক্ষের বক্তব্য শোনার পরে কপিল সিব্বলের আবেদন মঞ্জুর করেন বিচারপতি।

জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ ডিসেম্বর, সোমবার। তাই এখনই কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়া হল না ইডি’র। উল্লেখ্য, অনুব্রতকে দিল্লি নিয়ে আসতে চেয়ে রাউস এভিন্যু কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা অনুব্রত দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। সেই মামলার শুনানি ছিল আজ। তবে গতবারের মত এবারেও পিছিয়ে গেল শুনানি।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের