স্বাস্থ্যসাথীর প্রশংসায় পঞ্চমুখ Apollo’র শীর্ষকর্তা

Apollo Enterprise Limited Hospital Division’র All India President ডাঃ কে হরিপ্রসাদ বাংলার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ভূষসী প্রশংসা করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা স্বাস্থ্যসাথী(Sasthasathi) প্রকল্পের ভূষসী প্রশংসা করলেন দেশের স্বাস্থ্যক্ষেত্রের অন্যতম নামীদামী Hospital Brand’ শীর্ষকর্তা। শুধু যে প্রশংসা করলেন তাই নয়, দিলেন বিনিয়োগের বার্তাও। তবে ঠিক কী ধরনের বিনিয়োগ তাঁরা বাংলায় করতে চলেছেন এবং সেই বিনিয়োগের পরিমাণ ঠিক কত সেটা নিয়ে রহস্য রেখে দিলেন তিনি। নজরে Apollo Hospital Group’র অন্যতম শীর্ষকর্তা Apollo Enterprise Limited Hospital Division’র All India President ডাঃ কে হরিপ্রসাদ(Dr K Hariprasad)। গতকাল অর্থাৎ শুক্রবার তিনি কলকাতায় পা রেখেছিলেন দেশে তাদের প্রথম 5G Ambulance পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই তিনি স্বাস্থ্যসাথী কার্ডের প্রশংসায় পঞ্চমুখ হন। সেই অনুষ্ঠানে তাঁকে সাংবাদিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) আয়ুষ্মান ভারতের(Ayushman Bharat) তুলনা করতে বললেও তিনি তা সযত্নে এড়িয়ে যান।

আরও পড়ুন এবার কলকাতা পুলিশের কনস্টেবলরাও হতে পারেন Armed ASI

কী জানিয়েছেন ডাঃ কে হরিপ্রসাদ? তিনি জানিয়েছেন, ‘সকলের জন্য স্বাস্থ্য বা Universal Health Care নীতিই পারবে দেশবাসীকে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ দিতে। আর সেই লক্ষ্যে ভারতবর্ষের এই প্রদেশে স্বাস্থ্যসাথী উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। গত ক’বছর পশ্চিমবঙ্গ স্বাস্থ্যক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে। চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার প্রবণতা আগের থেকে কমেছে। বরঞ্চ ভারতের অন্য প্রদেশ তো বটেই বিদেশ থেকেও কলকাতায় চিকিৎসা করাতে আসা রোগীর সংখ্যা বাড়ছে। কলকাতায় আমাদের আরও বিনিয়োগের দরকার আছে। আমরা বিনিয়োগ করতেও চলেছি। তবে ঠিক কী ধরনের বিনিয়োগ, সেটা এখনই বলছি না।’ এর পাশাপাশি বাটানগরে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চালুরও বার্তা দেন তিনি। কার্যত বিরোধিরা মমতার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে যতই সমালোচনা করুক না কেন, দেশের নানা মহলের নানা ব্যক্তিত্ব যেভাবে স্বাস্থ্যসাথীর প্রশংসা করে চলেছেন তাতে বিরোধিদের মুখ ভোঁতা হতে বাধ্য।

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাম মন্দিরের দান গণনায় নতুন নিয়ম! কর্মীদের জন্য পকেটহীন পোশাক ও ১৮০ দিনের সিসিটিভি নজরদারি

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল