১০০ দিনের প্রকল্পের কাজে স্বচ্ছতা আনতে সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

১০০ দিনের কাজের তদারকিতে Superintending Engineer’র পদ সৃষ্টি করতে চলেছে রাজ্য সরকার। আপাতত ৫টি পদে Senior Engineer-দের নিয়োগ করা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ১০০ দিনের কাজের(100 Days Work Project) তদারকিতে বিশেষ পদ সৃষ্টি করতে চলেছে রাজ্য সরকার(West Bengal State Government)। কাজে আরও গতি ও স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের পঞ্চায়েত দফতরের(Panchayat Department) তরফে অর্থ দফতরের কাছে Superintending Engineer’র পদের নিয়োগের ব্যাপারে ছাড়পত্র চাওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই ছাড়পত্র দিয়েছে অর্থ দফতর। খুব শীঘ্রই এই পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। মূলত, ১০০ দিনের কাজের প্রকল্পের জন্যেই এই Senior Engineer-দের নিযুক্ত করা হবে বলেই জানা গিয়েছে। ১০০ দিনের প্রকল্পের কাজে বেশ কিছু প্রশাসনিক, প্রযুক্তিগত স্তরে কাজ রয়েছে। সেই তদারকি করবেন এই ইঞ্জিনিয়াররা। জেলায় জেলায় এই কাজের টেন্ডার, ডিপআর সহ বড় স্তরের একাধিক কাজ রয়েছে। সেগুলি তদারকি করার জন্যেই নিযুক্ত থাকবেন এরা। জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ কাজের তদারকির ক্ষেত্রেও তাঁদের কাজে লাগানো হতে পারে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত নবান্ন সূত্রে খবর, আপাতত ৫টি পদে Senior Engineer-দের নিয়োগ করা হতে পারে। ১০০ দিনের কাজে গুণমান, প্রকল্পের কাজের বৈশিষ্ট্য, পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। কাজের গুণমান কম থাকার কারণে এর আগে একাধিক জেলাকে জরিমানা করেছিল কেন্দ্র। কেন্দ্রের একাধিক পর্যবেক্ষক দল রাজ্যে এসে ১০০ দিনের কাজে পরিদর্শন করে গিয়েছেন। কিছু কিছু জায়গায় কাজের মান নিয়ে অভিযোগ করেছেন তাঁরা। সেগুলি মিটিয়ে নেওয়ার ব্যাপারে, কাজের উন্নতির ব্যাপারে এই নতুন পদ সৃষ্টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কিছুটা বরফ গলেছে বলেই জানানো হয়েছে। আর্থিক বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য যৌথ কমিটি গড়ার কথাও জানানো হয়েছে। ফলত, যে ৭ হাজার কোটি টাকা বকেয়া আটকে রয়েছে, সেটা পাওয়ার ব্যাপারে এক ধাপ হলেও অগ্রগতি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের