দল দায়িত্ব দিলে উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেব, বিস্ফোরক অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: দল আমাকে দায়িত্ব দিক,উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেবার দায়িত্ব আমার। অসম বর্ডারে থেকে শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা।কিভাবে উদয়নকে ঘরে ঢুকিয়ে দেব তা আমি জানি ।বিস্ফোরক অর্জুন সিং(Arjun Singh)। কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর মঙ্গলবার হামলার ঘটনায় বুধবার এইভাবেই সুর চড়ালেন অর্জুন সিং। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন,দল আমাকে দায়িত্ব দিক উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেব।

অসম বর্ডারে থেকে শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) খুনের চেষ্টা ,ভালো করে বুঝিয়ে দেবো। ক্ষুব্ধ অর্জুন সিং শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়েও।তার প্রশ্ন কেন সেন্ট্রাল ফোর্স একটা ডান্ডা চালায় নি। ওনার বাবা-মায়ের আশির্বাদের জন্য উনি বেঁচে গেছেন।সিকিউরিটি জন্য উনি বেঁচে যান নি।একটা গুলি ও চালায় নি শুভেন্দু অধিকারী সিকিউরিটি। কেন প্রশ্ন তোলেন অর্জুন সিং। আমি কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাবো তা আমিই জানি। এটা বলার প্রয়োজন নেই।নিশিথ প্রামানিককে ধন্যবাদ যে ও বুলেট প্রুফ গাড়ি দিয়েছিলো।

মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ ছিল শুভেন্দু অধিকারীকে খুন করার।আর তার দায়িত্ব দিয়েছিলো উদয়ন গুহকে।শুভেন্দু অধিকারি সনতান ধর্মের এই রাজ্যের মাথা আছে।আর ওনাকে খুন করতে পারলে বিজেপি দুর্বল হয়ে যাবে। তাই এই খুনের চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এর বলে দাবি করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও কোচবিহারে ওই হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। শুভেন্দু অধিকারী মেল মারফত কোচবিহারের পুলিশ সুপারের কাছে তার অভিযোগ পাঠিয়েছেন। ওই হামলার ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে একটা জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ওই হামলার ঘটনার পর মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) শুভেন্দুর কনভয়ের নিরাপত্তার দায়িত্বে বলবৎ হয় বিএসএফ জওয়ানরা।

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি