ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল নেতা ভিকি যাদব খুনে গ্রেপ্তার হলেন অর্জুন সিংয়ের ভাইপো। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করেছে বারাকপুর কমিশনারেটের পুলিশ।  গত ২২ নভেম্বর দুষ্কৃতীরা গুলি করে খুন করে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদবকে। সেই খুনের ঘটনায় কয়েকজনকে আগেই গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ ও জগদ্দল থানার পুলিশ।  

সেই সময় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দলীয় কর্মী খুনের এই ঘটনায় নিশানা করেন দলের নেতা বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। দাবি করেন, সাংসদের পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। তারপরই নাম উঠে আসে সঞ্জিত সিং-এর। তারপর কয়েকদিন পর পুলিশের হাতে গ্রেফতার হলেন অর্জুন।  

প্রসঙ্গত ভিকি যাদবের মৃত্যুর কাণ্ডে  একাধিক জনকে এর আগেই গ্রেফতার করেছে পুলিশ। খুনের নেপথ্যে তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে বিহারের মোষ পাচারের তথ্যও। একাধিক জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।   ডেকে পাঠানো হয় ২২ বছরের হরেরাম সাউকে। শুক্রবার সন্ধ্যায় বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় হরেরামের দেহ।  এরপর আজ গ্রেফতার হল অর্জুন সিংয়ের ভাইপো। এই গ্রেফতারের পর এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি অর্জুন সিংয়ের কাছ থেকে।  তাকেই গ্রেফতার করায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে তীব্র চাঞ্চল্য।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ