পুলিশের তৎপরতায় গ্রেফতার এটিএম জালিয়াত চক্রের ২ যুবক

ধৃতদের নাম সানি কুমার ভার্মা এবং বিশাল বাউরী। তারা ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তেঁতুলমারি এলাকার বাসিন্দা। ধৃতরা ৫ দিনের পুলিশি হেফাজতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোতে বড়সড় সাফল্য পেল পুলিশ। গ্রেফতার ২ এটিএম (ATM) জালিয়াত। ঘটনা অণ্ডাল থানার। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

বেশ কয়েকদিন ধরে কয়লা খনি এলাকার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল, এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে না। ব্যাংক এমন অভিযোগ পেয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছিল। তারপর থেকেই বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে নিয়মিত কড়া নজরদারি ছিল অণ্ডাল পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজোড়া মোড় সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম থেকে গ্রেফতার করা হয়েছে ২ এটিএম জালিয়াত যুবককে। ওই সময়ে তারা এটিএম থেকে টাকা লোপাটের চেষ্টা চালাচ্ছিল। ধৃতদের নাম সানি কুমার ভার্মা এবং বিশাল বাউরী। তারা ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তেঁতুলমারি এলাকার বাসিন্দা। স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্ক্রু ড্রাইভার, আয়রন চিপ, বাইক এবং নগদ ৫ হাজার টাকা। ঘটনা গত রবিবারের। 

জানা গিয়েছে, এই ২ জালিয়াত প্রায় দিন ভোরে ঝাড়খণ্ড থেকে এই রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় আসত। আর তারপর অপারেশন চালাত রানিগঞ্জ, আসানসোল, অণ্ডাল, পাণ্ডবেশ্বর ও সংলগ্ন এলাকায়। বিভিন্ন এটিএম কাউন্টারে ঢুকে এরা হুক দিয়ে একটি লোহার সরু পাত ঢুকিয়ে দিত টাকা বেরানোর জায়গায়। গ্রাহক টাকা তুলতে এলে পিন দিয়ে এটিএমে টাকার পরিমাণ লিখলে ‘প্রসেসিং’ দেখাত কিন্তু টাকা বেরাত না। আসলে টাকা আটকে যেত ওই পাতে। আর টাকা না বেরোলে গ্রাহক কাউন্টার ছাড়লেই হুক দিয়ে আটকে থাকা টাকা সহ ধাতব পাত বের করে নিত ধৃতরা।

পুলিশ জানিয়েছে, ওই দিন এটিএম কাউন্টারে ফাঁদ পেতে তার বাইরে বাইক নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল ২ যুবক। ঝাড়খণ্ডের বাইক এতক্ষণ কাউন্টারের সামনে দেখে সন্দেহ হয় পুলিশের। ২ জনকে আটক করে শুরু করা হয় জিজ্ঞাসাবাদ। আর জেরাতেই তারা স্বীকার করে নেয় জালিয়াতির কথা।

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে