গাড়ির সাউন্ড সিস্টেমে ব্রাউন সুগার, জালনোট! গ্রেফতার তিন

ধৃতদের নাম, কুমার প্রশান্ত, নিজাম শেখ এবং ইব্রাহিম শেখ। এদের মধ্যে একজন বিহারের বাসিন্দা ও বাকি দু'জনের বাড়ি কালিয়াচক মজমপুর এলাকায়

Share:

 

নিজস্ব প্রতিনিধি: গাড়ির সাউন্ড সিস্টেমে ব্রাউন সুগার, জালনোট পাচারের অভিযোগে ৩ পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। অভিনব কায়দায় এই পাচার প্রক্রিয়া দেখে স্তম্ভিত পুলিশ।

মঙ্গলবার রাতে পুজোর আগে স্পেশাল নাকা চেকিংয়ে-এর সময় কাটাগর এলাকায় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গাড়ির সাউন্ড সিস্টেম-এর ভেতর থেকে পুলিশ উদ্ধার করে সাড়ে তিনশো গ্রাম ব্রাউন সুগার এক লক্ষ টাকার জাল নোট। পাশাপাশি একটি ব্যাগে রাখা এক লক্ষ কুড়ি হাজার টাকার ভারতীয় টাকা উদ্ধার হয়, বলে জানা গিয়েছে। বুধবার দুপুরে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য অফিসারেরা।

এই বিষয়ে প্রশান্ত দেবনাথ জানিয়েছেন, কালিয়াচক থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি। ইংরেজবাজার এর কাটাগর এলাকায় স্পেশাল নাকা চেকিংয়ে-এর সময় গাড়িটি আটক করে। পুলিশ তল্লাশি চালিয়ে সেখানে সাউন্ড সিস্টেম থেকে উদ্ধার হয় সাড়ে তিনশো গ্রাম ব্রাউন সুগার এবং নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা।১০ দিনের হেফাজতে চেয়ে ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হবে।ধৃতদের নাম, কুমার প্রশান্ত, নিজাম শেখ এবং ইব্রাহিম শেখ। এদের মধ্যে একজন বিহারের বাসিন্দা ও বাকি দু’জনের বাড়ি কালিয়াচক মজমপুর এলাকায়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ