বিধ্বংসী আগুনে পুড়ে ছাই প্লাস্টিকের গোডাউন

মুহুর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ বোঝাই গোডাউন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি বাজার সংলগ্ন শিল্প সমিতি পাড়ায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে যা সর্বনাশ হওয়ার, তা হ.ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শরতের ভোরে সাধারণত ঠান্ডার আবহাওয়া থাকে উত্তরবঙ্গে। তবে বৃহস্পতিবার ভোরে প্রচণ্ড গরমে ঘুম ভেঙে যায় আশপাশের বাড়ির লোকজনেদের। তাদের মধ্যে অনেকে বাইরে বেরিয়ে দেখেন কী হয়েছে। তখনই নজরে পড়ে বাজারের পাশের একটি প্ল্য়াস্টিক ক্যারিব্যাগের গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।

দমকলের ৩ টি ইঞ্জিন এসে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় এলাকাবাসীরা পুরসভার বিরুদ্ধে আঙুল তুলেছেন। অভিযোগ, ওই গোডাউনটি বেআইনিভাবে গজিয়ে উঠেছিল। কিভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল আধিকারিকরা জানাচ্ছেন, গোডাউনে অনেক দ্রাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। পুরো বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়