‘অশনি’র প্রভাব পড়বে না বঙ্গে, আশ্বাস আবহাওয়া দফতরের

সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘অশনি’র কোনও প্রভাব পড়বে না বাংলায়। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে চলতি সপ্তাহের প্রায় পুরোটাই জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিকেলা এক সাংবাদিক বৈঠকে তাঁরা জানিয়েছেন, সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘অশনি’র(Ashani) কোনও প্রভাব পড়বে না বাংলায়(Bengal)। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে চলতি সপ্তাহের প্রায় পুরোটাই জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে। এমনকি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে অন্ধ্রপ্রদেশ(Andhra Pradesh), তেলেঙ্গানা ও ওড়িশায়(Odisha) ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। সেই সঙ্গে বৃষ্টি হবে ওপার বাংলাতেও। লক্ষ্যণীয় বিষয়, ‘অশনি’ যে কোথাও মূল স্থলভাগে ভূমিস্পর্শ করবে না সেটা মিললেও, তার সাগরে বিলীন হওয়ার সম্ভাবনা কিছুটা এগিয়ে এসে ওড়িশা উপকূলের পরিবর্তে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলকে চিহ্নিত করা হয়েছে।

এদিন আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বাংলার বুকে ‘অশনি’র কোনও ধ্বংসাত্মক প্রভাব পড়বে না। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বড় কোনও ক্ষয়ক্ষতি বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই। মঙ্গলবার দুপুরে বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার দূরে ছিল ‘অশনি’। সেখান থেকেই সে ক্রমে গতি বাড়াতে শুরু করে মূল স্থলভাগের দিকে এগোতে শুরু করেছে। বিকালেই তার প্রতি ঘন্টায় গতি দাঁড়িয়েছে ২৫কিমি। আর তার জেরে এদিন সকাল থেকেই অন্ধ্রপ্রদেশ উপকূলে ঝোড়ো হাওয়া যেমন বইছে তেমনি দুপুর থেকেই নেমেছে মুষলধারে বৃষ্টি। তেলেঙ্গানা ও দক্ষিণ ওড়িশার জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ‘অশনি’র জেরে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে হালকা বৃষ্টি।

একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেই এগবে ‘অশনি’। কিন্তু স্থলভাগে আছড়ে পড়বে না। রাতেই সে সমুদ্রের(Bay of Bengal) বুকে দাঁড়িয়ে ডানদিকে হালকা বাঁক নিয়ে ওড়িশা উপকূলের দিকে মুখ ঘোরাবে। তারপর উপকূল বরাবর এগতে থাকবে সে। সেই সঙ্গে দুর্বলও হতে শুরু করবে। ‘অশনি’র প্রভাবে বাংলায় কোনও বিপদের সম্ভাবনা না থাকলেও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। কার্যত বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে বাংলার কান ঘেঁষে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের দিকে চলে যাবে ‘অশনি’।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা