চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রী নেই, ভোট দিতে এসে কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি: ৪১ বছরের লড়াইয়ের সঙ্গী। এই প্রথম স্ত্রীকে ছাড়া ভোট দিতে এলেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। আর স্ত্রীকে ছাড়া ভোট দিতে এসে কেঁদে ফেললেন সিপিএমের এই হেভিওয়েট নেতা। ২০ নম্বর ওয়ার্ডের ভোটার অশোক ভট্টাচার্য, নেতাজি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন সবসময়। এতদিন প্রতি ভোটেই সঙ্গী ছিল স্ত্রী। কিন্তু গতবছরে প্রয়াত হন অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যের। তাই শনিবার ভোট দিতে এসে কিছুটা আবেগে ভেসে যান সিপিএম নেতা।

অশোক ভট্টাচার্য জানিয়েছেন, ‘এই প্রথম স্ত্রী রত্নাকে ছাড়া ভোট দিলাম একা একা। টানা ৪১ বছর লড়াইয়ের সঙ্গী ছিল। তাই বেশ খারাপ লাগছে। প্রয়াত স্ত্রীর ছবিতে মালা দিয়ে ভোট দিতে এসেছি। ও থাকলে খুব ভালো লাগত। এই ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। শিলিগুড়ির একটা আলাদা রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। আজও তা রক্ষা হোক তা আমরা চাই। যেন শান্তিপূর্ণ ভাবে যে যার পছন্দের দলকে ভোট দেন। এখানে যেন কলকাতার মতো না হয়। এই আবেদনই করেছিলাম আমরা। সেই আবেদনেই এখনও পর্যন্ত মানুষ সাড়া দিচ্ছেন। পুলিশ-প্রশাসন আরও একটু সক্রিয় হলে ভালো হত। আমার ৬ নম্বর ওয়ার্ডে ছোট ছোট কিছু ঘটনা ঘটেছিল। পুলিশকে জানানো হয়েছিল। সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিন সকালে ভোট দিতে আসার আগে প্রয়াত স্ত্রীয়ের ছবি মালা দেন অশোক ভট্টাচার্য।

Published by:

Share Link:

More Releted News:

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ