মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে কোলাকুলি নারায়ণ গোস্বামীর, দিলেন ডাবের জল খাওয়ার পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: অশোকনগরে মনোনয়ন জমা দেওয়ার দিনে এক অন্যরকম রাজনৈতিক ছবি সামনে এল। সাধারণত তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সম্পর্কটা সাপে নেউলের। একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি ও এই দুই দলের মধ্যে রাজনৈতিক সৌজন্যের অভাবই বেশি চোখে পড়ে। কিন্তু সেই চেনা ছবির বাইরে গিয়ে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী দেগঙ্গার বিজেপি প্রার্থীকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন এবং তীব্র গরমে ডাবের জল খাওয়ার পরামর্শ দেন। এই ভাবেই তৃণমূল প্রার্থী দিলেন সৌজন্যের এক আলাদা বার্তা ।  

আজ, সোমবার তৃণমূল ও বিজেপি উভয় পক্ষের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে উপস্থিত হন বারাসাত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়-এ। মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরোতেই নারায়ণ গোস্বামী দেগঙ্গার বিজেপি প্রার্থীকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন। শুধু কোলাকুলিতেই থেমে থাকেননি তিনি। গরমে যাতে অসুবিধা না হয়, সেই কারণে ডাবের জল খাওয়ার পরামর্শও দেন। পাশাপাশি বিজেপি প্রার্থীকে বলেন, প্রচারে বেরিয়ে কোথাও কোনও সমস্যার মুখে পড়লে সরাসরি তাকে জানাতে। জেলাপরিষদের সভাধিপতি হিসেবে প্রয়োজন হলে তিনি বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন।

নারায়ণ গোস্বামী জানান, গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩ হাজার ৭০০ ভোটে জয়ী হয়েছিল। এবারে সেই ব্যবধান আরও বাড়ানোই লক্ষ্য। নির্দিষ্ট সংখ্যা না বললেও তিনি দাবি করেন, জয় এবার নিশ্চিত এবং মার্জিন ১০০ শতাংশ বাড়বে। এদিন তিনি নির্বাচন কমিশন ও বিজেপিকে কটাক্ষ করে বলেন, কমিশনের কাজ মানুষকে ভোট দিতে উৎসাহিত করা হলেও এখানে উল্টো নাম বাদ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ভোট দেওয়ার পরেও অনেককে বাংলাদেশি বলা হচ্ছে, যা বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: প্রচারে নেই জৌলুস, দরজায় কড়া নেড়ে ভোট চাইছেন মমতার আত্মীয়

অন্যদিকে দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষ বলেন, গত নির্বাচনে তাদের কর্মীদের উপর হামলা ও ভাঙচুর হয়েছিল, যার বিচার আজও হয়নি। তবে এবারে একই পরিস্থিতি হলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। যদিও সেই জবাব কেমন হবে, তা প্রকাশ্যে বলতে চাননি। কিন্তু দেগঙ্গা কেন্দ্রে জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলেই জানান।

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ