প্রচারে নেই জৌলুস, দরজায় কড়া নেড়ে ভোট চাইছেন মমতার আত্মীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। তৃণমূলের পোড়খাওয়া নেতা। সোজা কথায় বলতে গেলে রাজ্যের বিধানসভা নির্বাচনে হেভিওয়েট ও ভিভিআইপি প্রার্থী। অথচ, তাঁর প্রচারে নেই কোনও চমক, জাঁকজমক ও জৌলুসের বালাই নেই। কথা হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এবারেও তৃণমূল কংগ্রেসের বাজি তিনি। বীরভূমের রামপুরহাট থেকে প্রার্থী করা হয়েছে এই বর্ষীয়ান নেতাকে। গোটা বাংলায় ছোট, বড়, মেজো নেতারা যখন প্রচারে এনেছেন বৈভব। ঢাক-ঢোল নিয়ে জমিয়ে প্রচার করছেন তখনই পায়ে হেঁটে, আমজনতার ঘরে ঘরে গিয়ে প্রচার সারছেন রামপুরহাটের তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। কখনও চায়ের দোকানে বসে খাচ্ছেন চা, শুনছেন সাধারণ মানুষের কথা। এইভাবেই ছক কষে নিচ্ছেন ও রামপুরহাটবাসীর মনোভাব বোঝার চেষ্টা করছেন।

আরও পড়ুন: পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা, ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার তৃণমূলের ৬ জন

গত লোকসভা ও বিধানসভা ভোটে রামপুরহাট শহরের ভোটাররা আস্থা রেখেছিল বিজেপির উপর। গ্রামীণ ভোট গিয়েছিল তৃণমূলের দিকে। এবারে তাই লড়াইটা কঠিন। আর সেই লড়াইয়ে বর্ষীয়ান নেতার উপরে ভরসা করেছে রাজ্যের শাসকদল। ভোট না থাকলে আশিসবাবুর নিত্যদিন শুরু হয় যেভাবে তাতে বিন্দুমাত্র বদল হয়নি। রোজ সকালে ঘুম থেকে উঠে পাড়ার দুর্গামন্দিরে দেবীকে প্রণাম করে রামপুরহাট গান্ধী পার্কে মর্নিং ওয়াকে যান। এইভাবেই এখনও ভোটের সময়ে প্রচার শুরু করছেন বিধানসভার বিদায়ী ডেপুটি স্পিকার। চড়া রোদ, লালমাটির বীরভূমে গরমের দাপট খানিকটা বেশি। তাই সারাদিন ঘুরে নিজেকে সুস্থ রাখতে খাচ্ছেন হাল্কা খাবারও। মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি ও টক দই বা মশলা ছাড়া খাবার। প্রোটিনজাতীয় খাবার কমই খাচ্ছেন তিনি।

তাঁর প্রচারে গুরুত্ব পাচ্ছে ১৫ বছরের সরকারের উন্নয়ন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভয়বাণী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ভিভিআইপি প্রার্থী, তারপরেও প্রচারে কোনও চমক বা জৌলুস নেই কেন? তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘সারাবছরই মানুষের পাশে থাকি। যাঁরা সারাবছর পড়াশোনা করে, তাঁদের পরীক্ষার সময়ে অতিরিক্ত পড়তে হয় না। তাই প্রচারে চমক দেওয়ার কিছু নেই। শুধু ভোটের সময়ে মানুষের জন্য দরদ দেখা যায় ও প্রাণ কেঁদে ওঠে, তারা নজর কাড়তে চমক দেবে প্রচারে।’

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের